সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আটক যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন, অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলায় উপকূলীয় প্রেসক্লাবের নিন্দা  সুন্দরবনে জেলেদের অনুমতি পত্র বিতরণ শুরু, প্রথম দিনেই বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছে জেলেরা শ্যামনগর প্রেসক্লাব সভাপতিকে মারধরের ঘটনায় আহত মনিরকে দেখতে এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবন দিবসে গাবুরায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে মানববন্ধন ও ভিডিও প্রদর্শনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াতের আমিরের গভীর শোক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কোথায় ও কেমন হবে — বিস্তারিত খবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত — ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সাংবাদিক আবুল বাসার এর জন্মদিন
উপকূলীয় এলাকায় শীতাক্তদের  উষ্ণতার ছোঁয়া দিল কয়রার সেচ্ছাসেবী সংগঠন ফোকাস এইড

উপকূলীয় এলাকায় শীতাক্তদের  উষ্ণতার ছোঁয়া দিল কয়রার সেচ্ছাসেবী সংগঠন ফোকাস এইড

কয়রা (খুলনা)প্রতিনিধিঃ
‎তীব্র শীতের পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। ঠিক তেমনি সময় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে ফোকাস এইড সংগঠনের উদ্যোগে ও কয়রা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়  এতিম, অসহায়, প্রতিবন্ধী, বাঘ বিধবা ও দরিদ্র শতাধিক পরিবারের  মাঝে শীত বস্ত্র বিতারন করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের মাঠ প্রাঙ্গণে বিকেল চার ঘটিকায় শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতারন করা হয়।
‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবিরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতারন কালে প্রধান অতিথি হিসাবে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, শীত মানুষের কষ্টের কারন হয় যারা শীত নিবারন করতে পারেন না। একারনেই উপজেলা প্রশাসনের পক্ষ হতে ও ফোকাস এইড সেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় শীত নীবারনের জন্য এই উদ্যোগকে প্রশংসা করেন এবং আগতদের কে ধন্যবাদ জানান। এছাড়াও আসন্ন জাতীয় নির্বাচনে সকলকে ভোট ও গনভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন।
‎ফোকাস এইড সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রাসেল আহাম্মেদ জানান, শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করা মহৎ ও পুণ্যময় ইবাদত। উপকূলীয় এলাকাগুলোতে তীব্র শীত শৈত্যপ্রবাহে দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে, এসময় মানুষরা কর্মহীন হয়ে পড়ায় পরিবারের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতের শুরুতেই উপকূল ঘেঁষা অঞ্চালগুলোতে এতিম, অসহায়, প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের শীত নিবারনে প্রতিষ্ঠাকালীন থেকে কাজ করছে ফোকাস এইড। ঠিক একইভাবে উপজেলা প্রশাসনের মতই সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া সহ শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার বলে জানান।

‎কনকনে শীতের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল ও শীতের পোশাক পেয়ে শতাধিক শীতার্তরা উচ্ছ্বসিত হন। কম্বল নিতে আসা উপজেলার বাগালী এলাকার প্রতিবন্ধী অভিরন বিবি বলেন, অসহায় মানুষ আমরা। শীতে অনেক ঠান্ডা লাগে। কম্বল কোথায় পাব, তা জানা ছিল না। দুইদিন আগে রাতে এক লোক আমার বাসায় আসে আমাকে একটা আইডি কার্ড নেয়, তারপর আমাকে আসতে বলে, আমার কাছে এখানে আসার টাকা ছিলনা তারা একটা ভ্যান পাঠিয়ে দিলে আমি সহ আরও অনেকে আসে আর এখন আমি কম্বল পেয়েছি। এটি নিয়ে কিছুটা হলেও শান্তিতে থাকব। এভাবে এরা আমাদের পাশে এসে দাঁড়াবে, তা কখনো ভাবিনি।
‎এ সময় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এস.এম সাইফুল কবির, ফোকাস এইড এর সাধারণ সম্পাদক এস.এম মনিরুল ইসলাম, উম্মে হাবিবা, শেখ রবিউল ইসলাম, আল মামুন, উত্তম সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *