সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
বুড়িগোয়ালিনীতে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বুড়িগোয়ালিনীতে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী ড.মোঃ মনিরুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৪ ডিসেম্বর) বিকেলে বুড়িগোয়ালিনী ইউনিয়নের আলাউদ্দিন মার্কেটে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা করেন।
ড. মনিরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। তিনি বলেন, দেশের মানুষ আজ নানা সংকটে জর্জরিত। এসব সংকট থেকে উত্তরণে বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার গঠনের কোনো বিকল্প নেই। তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক স্থানীয় নারী, পুরুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে উপকূলীয় এই এলাকার মানুষ অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন প্রয়োজন।
মতবিনিময় সভা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *