সংবাদ শিরোনামঃ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন  কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান
মুন্সিগঞ্জ সিসিডিবি এনগেজ প্রকল্পের মিডিয়া ওয়ার্কশপ কর্মশালা

মুন্সিগঞ্জ সিসিডিবি এনগেজ প্রকল্পের মিডিয়া ওয়ার্কশপ কর্মশালা

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি: মুন্সীগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্পের উদ্যোগে একদিনব্যাপী মিডিয়া ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০ টার সময় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্পের একটি সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়। এতে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

ওয়ার্কশপে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, স্থায়ী উন্নয়ন এবং কমিউনিটি সহনশীলতা (Community Resilience) গড়ে তোলার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। প্রশিক্ষকরা সাংবাদিকদের উদ্দেশে বলেন, সঠিক তথ্য, মানবিক গল্প, মাঠপর্যায়ের বাস্তব চিত্র ও প্রান্তিক মানুষের সমস্যা তুলে ধরলে প্রকল্পের লক্ষ্য ও কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে।

সিসিডিবি-এনগেজ প্রকল্পের কর্মকর্তারা জানান, সাংবাদিকদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নারীদের এগিয়ে নিয়ে যেতে দায়িত্বশীল দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

ওয়ার্কশপ অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, চ্যানেল টোয়েন্টিফোর টিভির সাতক্ষীরা জেলা সিনিয়র ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস (ময়না), দেশ টিভি,ও বিডি নিউজ সিনিয়র করেসপন্ডেন্ট শরিফুল্লাহ কায়সার (সুমন)।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এস এম মোস্তফা কামাল।
সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, আব্দুর রশিদ, জি,এম নজরুল, মাহফুজুর রহমান তালেব, মোহাম্মদ আল আমিন গাজী।
উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল হুদা ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের উপজেলা কো-অরডিনেটর স্টিভ রয় রূপন, স্টেপ অ্যান্ড বিল্ড ইন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার তাপস সরকার, সি পি আর পি প্রকল্পের এরিয়া ম্যানেজার শৈলেন ফলিয়া, সিসিআরবি প্রকল্পের ফিল্ড অফিসার নির্মল টুডু।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, মেহেরুন ফেরদৌস,
কমিউনিটি অর্গানাইজার ও সিসিডিবি কর্মকর্তা বৃন্দ জানান, ভবিষ্যতে আরও সফল মিডিয়া কার্যক্রমের জন্য এমন প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *