সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ
কালিগঞ্জে আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র পর্যায়ের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

কালিগঞ্জে আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র পর্যায়ের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র পর্যায়ে দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ৩টায় উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন, “সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা মুসলমানদের দায়িত্ব। আমরা যদি সুযোগকে কাজে না লাগিয়ে বিভ্রান্তিতে পড়ি, তবে পিছিয়ে পড়ব। আসন্ন নির্বাচনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে যাতে সমাজ, রাষ্ট্র ও ব্যক্তিজীবনে সুশাসন প্রতিষ্ঠা করা যায়। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য কাজী মুজাহিদুল আলম, জেলা শাখার শিক্ষা বিভাগের সভাপতি মো. আব্দুল জলিল, কালিগঞ্জ উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী এবং উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ। বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য ভোটকেন্দ্র পর্যায়ে দায়িত্বশীলদের সচেতনতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভোটারদের শৃঙ্খলা রক্ষা ও সঠিক ভোটাধিকার প্রয়োগে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া তারা মনে করেন, নির্বাচনের সময় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রার্থীদের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ালে ভোটের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি মো. রবিউল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *