সংবাদ শিরোনামঃ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন  কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান
খুলনার রূপসা ও কয়রায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২,৫৭৬ পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারী আটক

খুলনার রূপসা ও কয়রায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২,৫৭৬ পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারী আটক

খুলনার রূপসা ও কয়রায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২,৫৭৬ পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদকঃ
খুলনার রূপসা ও কয়রায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২,৫৭৬ পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারী আটক করেছে,
শুক্রবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার
( ২১ মার্চ ২০২৫) তারিখ  সকাল ৭ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন রূপসা ও বিসিজি স্টেশন কয়রা কর্তৃক খুলনার রুপসা থানাধীন খান জাহান আলী টোল প্লাজা এবং কয়রার দশহালিয়া খেয়া ঘাট এলাকায় ৪ টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ২,৫৭৬ পিস ইয়াবা ও ০১ টি মোটরসাইকেল সহ ৩ জন মাদক পাচারকারী মোছাঃ ফাতেমা (৫০), শাহিনা আক্তার (২৩) এবং মোঃ বেলাল হোসেন (৩৫) কে আটক করা হয়। আটককৃত মাদক পাচারকারীরা কক্সবাজারের মহেশখালী এবং সাতক্ষীরার দেবহাটা থানার বাসিন্দা।
তিনি আরও বলেন, জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান বাংলাদেশ কোস্ট গার্ড এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *