সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে শ্যামনগর থানার নবাগত ওসির মতবিনিময়

শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে শ্যামনগর থানার নবাগত ওসির মতবিনিময়

উৎপল মণ্ডল,ভূরুলিয়া(শ্যামনগর)প্রতিনিধি।
শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে শ্যামনগর থানার নবাগত যোগদান কৃত অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল ইসলাম বাদল এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ের আগে নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক বৃন্দ। তিনি গত ২১ শে নভেম্বর মঙ্গলবার শ্যামনগর থানায় যোগদান করেন। ইতোপূর্বে তিনি পিরোজপুর সদর থানা সহ কয়েকটি জেলায় কাজ করেন।
গত মঙ্গলবার (২২ শে নভেম্বর) রাত ৮ টায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ এর নিজস্ব কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার নিজস্ব প্রতিনিধি) গাজী ইমরান, সিনিয়র সহ-সভাপতি(দৈনিক কাফেলার নূরনগর প্রতিনিধি) পলাশ দেবনাথ, সহ-সভাপতি (দৈনিক গ্রামের কাগজ এর উপকূলীয় প্রতিনিধি ও জাতীয় দৈনিক বিজনেস বাংলাদেশ এর উপজেলা প্রতিনিধি) অনাথ মন্ডল, সাধারণ সম্পাদক (দৈনিক সাতনদীর নিজস্ব প্রতিনিধি) আমজাদ হোসেন মিঠু, যুগ্ম-সাধারণ সম্পাদক (দৈনিক সাতঘরিয়ার শ্যামনগর সদর প্রতিনিধি ও দৈনিক গণমানুষের আওয়াজ এর শ্যামনগর প্রতিনিধি) মারুফ বিল্লাহ রুবেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, সদস্য (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার ঈশ্বরীপুর প্রতিনিধি) জগবন্ধু কয়াল।
মতবিনিময় কালে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, মিথ্যা মামলা, মানুষকে অযথা হয়রানী সহ বিভিন্ন বিষয় আলোচনা হয়। এসময় তিনি বলেন, এমন কোন ঘটনা ঘটলে আমি কঠিন পদক্ষেপ গ্রহণ করবো। এছাড়াও আমার থানায় কোন দালালের স্থান হবে না। আমি চাই পুলিশ হবে জনগণের বন্ধু।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *