সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সবুর রানা সভাপতি, তারিকুল সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক লায়লা সুলতানা
শ‍্যামনগরে শেখ কামালের৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন

শ‍্যামনগরে শেখ কামালের৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ই আগস্ট শনিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা পরিষদ কতৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ শ্যামনগর থানা পুলিশ। আলোচনা সভার শুরুতে শেখ কামালের ছবিতে পুষ্পস্তবক অর্পণ সহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালক করেন থানা মসজিদের ইমাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *