সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে  উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে  ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয়

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার একমাত্র শিল্পকলা একাডেমি ভবনটি এখন কেবল একটি ধ্বংসস্তূপের নাম। দীর্ঘ দুই যুগ (২৪ বছর) ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেখানে একসময় নাটক, গান, আবৃত্তি ও নৃত্যচর্চার প্রাণকেন্দ্র ছিল, সেই স্থানটি এখন ময়লা-আবর্জনা ও মল-মূত্র ত্যাগের আখড়ায় পরিণত হয়েছে। প্রশাসনিক অবহেলা, জবাবদিহিতার অভাব এবং আর্থিক দুর্নীতির অভিযোগে স্থানীয় সংস্কৃতি অঙ্গন আজ চরম সংকটে।

সরেজমিনে দেখা যায়, ভবনটির অবস্থা অত্যন্ত ভয়াবহ। ছাদের পলেস্তারা খসে পড়ছে, দেয়াল ফেটে গেছে, জানালা-দরজা ভাঙা। ভেতরের পরিবেশ স্যাঁতস্যাঁতে, অন্ধকার ও দুর্গন্ধযুক্ত। উপজেলা প্রকৌশলী অফিসের তথ্যমতে, ভবনটি আরও দুই যুগ আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, অথচ এর কোনো বিকল্প বা নতুন নির্মাণ হয়নি।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “জায়গাটা এখন ভুতুড়ে পরিত্যক্ত বাড়ির মতো দেখায়।

দীর্ঘ দুই যুগের স্থবিরতায় কালিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন কার্যত মৃত সাবেক সংগীত শিক্ষক পলাশ মজুমদার জানান, এখানে শতাধিক শিল্পী, সংগীতশিল্পী, নাট্যকর্মী ও আবৃত্তিকার থাকলেও তাদের চর্চার কোনো সুযোগ নেই। সাতক্ষীরা জেলা নাট্যশিল্পী ও কালিগঞ্জ উপজেলা যাত্রা সমিতির সহসভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম আক্ষেপ করে বলেন, “আমাদের বাচ্চারা পিছিয়ে গেছে। গত ২৪ বছর এখানে সাংস্কৃতি চর্চা নেই। একাডেমি শুধু নামেই আছে, বাস্তবে মৃত।

দেশ বরেণ্য ব্যান্ড শিল্পী ও কালিগঞ্জের কৃতি সন্তান সোহাগ পরিস্থিতিকে “অপূরণীয় ক্ষতি” হিসেবে উল্লেখ করে দ্রুত ভবন নির্মাণ ও সংস্কৃতি চর্চার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

অনুসন্ধানে সবচেয়ে গুরুতর যে তথ্যটি উঠে এসেছে তা হলো, শিল্পকলা একাডেমির নামে আসা সরকারি বরাদ্দ নিয়ে মারাত্মক অনিয়ম। স্থানীয় সংস্কৃতিকর্মীরা অভিযোগ করেছেন, প্রতি বছর জেলা শিল্পকলা একাডেমি থেকে বাজেট এলেও, সেই অর্থের কোনো স্বচ্ছ ব্যবহার হয় না।

জানা গেছে, ২০১০ সালে তৎকালীন ইউএনও ফারুক আহম্মেদের মাধ্যমে কালিগঞ্জে শিল্পকলা একাডেমির তথাকথিত “পকেট কমিটি”র সূচনা হয়। সেই থেকে আজও একাডেমির উন্নয়ন তহবিল সংস্কৃতি চর্চায় কাজে আসেনি।

উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক শান্তি চক্রবত্তী সরাসরি অভিযোগ করেন, “যা বরাদ্দ আছে তা আমরা চোখে দেখি না। সব পকেট কমিটির পকেটে।

স্থানীয় শিল্পীরা অভিযোগ করেছেন যে, প্রকৃত সংস্কৃতিকর্মীদের বাদ দিয়ে “দালাল বাটপারদের” দিয়ে বিল-ভাউচার তৈরি করে প্রশাসন এই অর্থ লোপাট করছে।

সংগীত শিল্পী জাহাঙ্গির হোসেন বলেন, “শিল্পকলার কোনো অস্তিত্ব নেই, অথচ বিল-ভাউচার হয়। টাকা-পয়সা কি করে তা আমরা জানি না।

প্রবীণ নাট্যকর্মী নিরোদ মল্লিক প্রশাসনের নীরবতা প্রসঙ্গে বলেন, “এই একাডেমিকে পুনরুজ্জীবিত করতে প্রশাসন ও জনগণের যৌথ উদ্যোগ দরকার। না হলে কালিগঞ্জের শিল্পচর্চা চিরতরে বিলুপ্ত হবে।

স্থানীয় সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিকরা এই অচলাবস্থা থেকে মুক্তি পেতে ইউএনও ও ডিসি সাতক্ষীরার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন: দ্রুত নতুন ভবন নির্মাণ এবং পরিত্যক্ত ভবনের নিরাপত্তা নিশ্চিত করা, কার্যকর ও স্বচ্ছ পরিচালনা কমিটি গঠন করা, ২০১০ সালের পকেট কমিটিতে জড়িতদের বহিষ্কার এবং প্রকৃত শিল্পীদের কমিটিতে অন্তর্ভুক্ত করা, নিয়মিত সাংস্কৃতিক কর্মসূচি চালু করা।

কালিগঞ্জ শিল্পকলা একাডেমি কেবল একটি ভবন নয়, এটি কালিগঞ্জের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। দুই যুগের অবহেলা, অনিয়ম ও জবাবদিহিতার অভাবে প্রাণবন্ত এই স্থান আজ নিঃস্তব্ধ। দ্রুত প্রশাসনের সঠিক উদ্যোগ ও নেতৃত্ব ছাড়া কালিগঞ্জের সংস্কৃতিচর্চা স্থায়ীভাবে হারিয়ে যেতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি অনুজা মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে টিআর প্রকল্প থেকে ছোট একটা বাজেট দিয়ে আমরা ভবনের কাজ শুরু করব। পরবর্তীতে বড় বাজেটের ব্যবস্থা করে ভবনের কাজ সম্পন্ন করা হবে। যেহেতু উপজেলা লাইব্রের কোন ভবন নেই সেহেতু প্রাথমিক পর্যায়ে শিল্পকলা একাডেমীর ভবনের একটি রুম লাইব্রেরী হিসেবে ব্যবহার করা হবে।

কালিগঞ্জ শিল্পকলা একাডেমির সংস্কৃতিচর্চা বিলুপ্তির পথে, দুই যুগ ধরে ভবন ধ্বংস্তূপে: কোটি টাকার বরাদ্দ নিয়ে প্রশ্ন

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার একমাত্র শিল্পকলা একাডেমি ভবনটি এখন কেবল একটি ধ্বংসস্তূপের নাম। দীর্ঘ দুই যুগ (২৪ বছর) ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেখানে একসময় নাটক, গান, বিস্তারিত....

শ্যামনগর প্রতিনিধি।

শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে ধূমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রে জলবায়ু সংকট, এগ্রোইকোলজি ও উপকূলের স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বারসিক কর্মকর্তা বরষা গাইনের সঞ্চালনায় ধূমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রের প্রতিনিধি অল্পনা রানী মিস্ত্রির সভাপতিত্বে প্রধান অতিথি এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তা রাজীব বাছাড়। অতিথি হিসাবে বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, মথুরাপুর কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রের সরমা রানী। মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী কৃষিপ্রতিবেশবিদ্যা দল ও ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাটের হাঁসারচক ও তেরকাটিরচক কৃষিপ্রতিবেশবিদ্যা দলের ২৫ জন কৃষক, কৃষানী, যুব উদ্যোক্তারা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রশিক্ষনের শুরুতে অংশগ্রহণকারীরা ধূমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে অভিযোজন চর্চা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময়ে অল্পনা রানী মিস্ত্রি বলেন, উপকূলীয় অঞ্চল দূর্যোগ প্রবণ ও জলবায়ু সংকটাপন্ন এলাকা। লবনাক্ততা, প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলাবদ্ধতা, পানির সংকট ইত্যাদি মোকাবিলা করে সারা বছর ফসল চাষ করে কিভাবে পারিবারিক চাহিদা মিটিয়ে আর্থিক সচ্ছলতা আসে আমাদের সেই উপায়ে পরিকল্পিতভাবে কৃষি কাজ করতে হবে।
কৃষি উপসহকারী কর্মকর্তা রাজীব বাছাড় বস্তায় আদা, রসুন, পেয়াজসহ অন্যান্য সবজি চাষে মাটি প্রস্তুত প্রণালী, বেড পদ্ধতিতে সবজি চাষ এবং জৈব উপায়ে বীজ শোধন প্রক্রিয়া, সমন্বিত ফসল চাষ ও মিশ্র চাষাবাদ পদ্ধতি তুলে ধরেন ।

স্বল্প পানিতে ফসল চাষে উপকূলীয় অঞ্চলের টাওয়ার, জলপট্টি ও প্রাকৃতিক মালচিং, হলুদ কার্ড, নীল কার্ড, ফেরোমন টোপ ব্যবহার করে ফসল চাষের হাতে কলমে শেখান মথুরাপুর কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক সরমা রানী।
প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে তারা হাতে কলমে উপকূলের জলবায়ু সংকট মোকাবিলা করে নিজের জ্ঞান ব্যবহার করে কৃষি কাজে সক্ষমতা অর্জনের ১২ টি কৌশল সম্পর্কে বিস্তারিত হাতে কলমে প্রশিক্ষণ পান।

শ্যামনগরে টেকসই্ খাদ্য ব্যবস্থা নিশ্চিতকরণে উপকূলীয় প্রশিক্ষণ কর্মশালা

শ্যামনগর প্রতিনিধি। শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে ধূমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রে জলবায়ু সংকট, এগ্রোইকোলজি ও উপকূলের স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বারসিক কর্মকর্তা বরষা বিস্তারিত....

 শ্যামনগর প্রতিনিধি।
খুলনা, বাগেরঘাট এর সুন্দরবনের দক্ষিণাংশে অবস্থিত দূবলার চরসহ আশপাশের জেলেপল্লিগুলোতে আগামীকাল (২৩ অক্টোবর) থেকে জেলেরা যেতে শুরু করবেন। প্রতি বছরের মতো এবারও তারা প্রায় ছয় মাস সেখানে অবস্থান করে মাছ ধরার কাজ চালাবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা শেষে অক্টোবর থেকে শুরু হয় সুন্দরবনের জেলেদের প্রধান মাছ ধরার মৌসুম। এই সময় জেলেরা দল বেঁধে দূবলার চর, আলোরকোল, মেহেরআলী ও অফিসখালী এলাকায় অস্থায়ী জেলেপল্লি গড়ে তোলেন। সেখানে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত তারা নদ-নদী ও সাগর মোহনায় চিংড়ি, রুপচাঁদা, লইট্টা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন।
বনবিভাগ জানিয়েছে, নির্দিষ্ট অনুমতি ও লাইসেন্স নিয়ে জেলেরা বনে প্রবেশ করবেন। তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বনবিভাগ ও কোস্টগার্ডের পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় জেলে ঈস্রফিল বলেন, প্রতি বছর আমরা দূবলার চরে মাছ ধরি, এবছর ও ৪ টা বোট নিয়ে রওনা দিব ঘাট থেকে বৃহস্পতিবার সকালে তবে সুন্দরবনে প্রবেশ করবো রবিবারে সব জেলে এক সাথে, তিনি আরও বলেন, আমাদের জীবিকার বড় অংশ নির্ভর করে দূবলার চরে, আবহাওয়া ভালো থাকলে আশাকরি ভালো মাছ পাওয়া যেতে পারে এবছর। গত বছর কেমন মাছ হয়েছিল জানতে চাইলে তিনি বলেন দশ লাখ টাকার মত লাভ ছিল আমার।
 সরজমিনে বুধবার সকালে শ্যামনগর উপজেলার পদ্মা পুকুর ইউনিয়ের গড় কুমারপুর এলাকায় যে দেখা যায় জেলেরা সকল প্রস্তুতি নিয়ে বোর্ড সাজিয়ে ফেলেছে, তাদের সাথে কথা বলতে গেলে যে জেলেরা বলেন আমাদের কথা বলার মত সময় নাই খুবই ব্যস্ত সময় পার করতে হচ্ছে আমাদের।
উল্লেখ্য, দূবলার চরে প্রতিবছর শুঁটকি মৌসুমে হাজার হাজার জেলের সমাগম ঘটে, যা উপকূলীয় অঞ্চলের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে দূবলার চর সংলগ্ন সাগরে মাছ ধরতে রওনা হচ্ছে সাগর জেলেরা 

 শ্যামনগর প্রতিনিধি। খুলনা, বাগেরঘাট এর সুন্দরবনের দক্ষিণাংশে অবস্থিত দূবলার চরসহ আশপাশের জেলেপল্লিগুলোতে আগামীকাল (২৩ অক্টোবর) থেকে জেলেরা যেতে শুরু করবেন। প্রতি বছরের মতো এবারও তারা প্রায় ছয় মাস সেখানে অবস্থান বিস্তারিত....

কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে কোবলা সম্পত্তি জবরদখল ও সিমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভীত সন্ত্রস্ত অবস্থায় দিনাতিপাত করছে একটি পরিবার। প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও সুরাহা হয়নি।

সরেজমিন ও অভিযোগ সূত্রে জানাগেছে, গত (৭সেপ্টেম্বর ২০২৫) অফিসার ইনচার্জ (ওসি), ৯ সেপ্টেম্বর ক্যাম্প ইনচার্জ, পাউখালী সেনা ক্যাম্প, ১৪ সেপ্টেম্বর চেয়ারম্যান, ৮নং ভাড়াশিমলা ইউনিয়ন, পুনরায় ১ অক্টোবর ও ১৭ অক্টোবর ২০২৫ অফিসার ইনচার্জ কালিগঞ্জ সাতক্ষীরা বরাবর ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার পাননি। এর আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিচার শালিশ হলেও তা মানেননি প্রতিপক্ষরা। ঘটনা উপজেলার ৮নং ভাড়াশিমলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভাড়াশিমলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী ভাড়াশিলা গ্রামের মৃত জালালউদ্দিন সরদারের বড় ছেলে মোঃ রফিকুল ইসলাম তিনি তার কোবলাকৃত সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ করেছেন ভাড়াশিমলা গ্রামের মৃত আবেদ আলী মল্লিকের ছেলে শোকর আলী মল্লিক(৫৫)। তার স্ত্রী হাসিনা খাতুন (৪৫) ছেলে হাফিজুর মল্লিক (৩২) মেয়ে সুরাইয়া খাতুন (২৮) সহ আরও ৩/৪ জনের বিরুদ্ধে। অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বিবাদীরা ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে।

বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে শালিশ মিমাংসার চেষ্টা করলেও তা অমান্য করে শোকর আলী ও অভিযোগে লিখিত আসামীরা। মোঃ রফিকুল ইসলামের জমিতে থাকা প্রাচীর জোর পূর্বক ভেঙ্গে ফেলে ও ৫ হাজার ইট লুটপাট করে নতুন প্রাচীর তুলে দখল নেয়। মোঃ রফিকুল ইসলাম দাবী করে বলেন কোবলা সুত্রে ভাড়াশিমলা মৌজার ৫৭৯ খতিয়ানের সাবেক ৬৩৮ হাল ৭৩৬ দাগে সাড়ে ১৩ শতক জমির মালিক তিনি। মাঠ পর্চা অনুযায়ী তার নামে ৯৭২ খতিয়ানে জমি রেকর্ড রয়েছে। সকল সঠিক কাগজপত্র থাকার পরও মোঃ রফিকুল ইসলাম ও তার পরিবারের নামে একাধিক মামলা দিয়ে গাছগাছালী কেটে নিয়েছে। যার বাজার মুল্য প্রায় ১ লক্ষ টাকা হবে। এসময় রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা বাঁধা দিতে গেলে বিবাদীরা ধারালো দা, শাবল, হাতুড়ি ও লাঠি নিয়ে তাদের দিকে তেড়ে আসে। এতে তারা প্রাণভয়ে সরে দাঁড়ান। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তবে শোকর আলী তাদের জমিতে প্রাচীর নির্মান করেছে বলে দাবী করেণ।

ঘটনার বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি জানান এবিষয়ে আমার জানামতে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

কালিগঞ্জে সম্পত্তি জবরদখল ও সিমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ

কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে কোবলা সম্পত্তি জবরদখল ও সিমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভীত সন্ত্রস্ত অবস্থায় দিনাতিপাত করছে একটি পরিবার। প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও সুরাহা হয়নি। সরেজমিন ও বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে এবং নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। দশ বেডের হাসপাতালে একজন চিকিৎসক, একজন আয়া নিয়ে বহুল বিতর্কিত ম্যানেজার সিরাজুল ইসলাম চালান হযরত আলী ডিজিটাল ল্যাব অ্যান্ড হাসপাতাল। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল ভোক্তা অধিকার আইনে ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্নে হযরত আলী ডিজিটাল ল্যাব এ্যান্ড হাসপাতালে অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবীরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

উল্লেখ্য যে, চিকিৎসার নামে প্রতারণা, ভুল রিপোর্ট প্রদান ও রোগীর শারীরিক ক্ষতির অভিযোগে “হযরত আলী ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতাল” এর বিরুদ্ধে অভিযোগ করে ভুক্তভোগী মোঃ ফজলুর রহমান। তিনি সরকারি দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার এবং সাতক্ষীরা সিভিল সার্জনের কাছে। অভিযোগটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং প্রশাসন তৎপরতা শুরু করে।

ভুক্তভোগী ফজলুর রহমান অভিযোগ করেন, তিনি অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে স্থানীয় গ্রাম ডাক্তার আবু মুসার পরামর্শে ওই হাসপাতালটি ভর্তির মাধ্যমে বিভিন্ন পরীক্ষা করান। সেখানে করা আল্ট্রাসনোগ্রাম সহ পরীক্ষার রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর থাকলেও রিপোর্টে অদ্ভুত ও অসম্ভব তথ্য উল্লেখ ছিল একজন পুরুষ রোগীর রিপোর্টে (জরায়ু) সমস্যা হিসেবে বর্ণনা করা হয়েছিল। পরে অন্য চিকিৎসকদের পরামর্শে বিষয়টি যাচাই করে তিনি নিশ্চিত হন যে রিপোর্টটি জাল এবং চিকিৎসকের স্বাক্ষরও ভুয়া। ফজলুর বলেন, “ল্যাব সহকারীরা চিকিৎসকের স্বাক্ষর জাল করে একটি মনগড়া রিপোর্ট তৈরি করেছে। সেই ভুয়া রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসা নেওয়ার ফলে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছে।

কালিগঞ্জে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে অভিযানে একলক্ষ টাকা জরিমানা আদায়

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে এবং নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। দশ বেডের হাসপাতালে একজন চিকিৎসক, একজন আয়া নিয়ে বহুল বিতর্কিত ম্যানেজার সিরাজুল ইসলাম চালান হযরত বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীর তরুণ প্রজন্মকে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জরা হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রবিবার (২০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক অনুজা মন্ডলের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব এস. এম. আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল আহমেদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমুখ। উপজেলায় পৃথক পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান ও  ৩২টি ক্লাব সংগঠনের কাছে ফুটবল, ক্রিকেট সেট সরঞ্জাম, ক্রীড়া সামগ্রী বিতরণ ও জাতীয় ধারাভাষ্যকর ইসমাইল হোসেন মিলনকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। এ সময়ে ক্রিড়া সংস্থার  কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, ক্লাব প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

হাফিজুর রহমান শিমুলঃ মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীর তরুণ প্রজন্মকে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জরা হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও বিস্তারিত....

কয়রা প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের আমাদী গ্রামে পূর্ব শত্রুতা জের ধরে আমাদী গ্রামের মৃত ইউসুফ আলী সরদারের পুত্র মোঃ শাহাদাত সরদার (৪৮)ও তার স্ত্রী পুত্রকে বেধরক মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে আমাদী গ্রামের মোঃ গণি সরদারের পুএ আকরাম সরদার (২৮), আলমগীর সরদারের পুএ মেহেদী সরদার (২২),মৃত ইউসুফ সরদারের পুএ আঃ গণি সরদার (৫৮), গণি সরদারের পুএ আরিফ সরদার (৩০),আলমগীর সরদার,(৪০),জিনারুল খার পুত্র ইমরান খা (২৭), জিনারুল খার মেয়ে ইরানী খা (২৪), ও তার স্ত্রী সাজু বিবি (৫০), আব্দুল গনি সরদারের দুই স্ত্রী, আলেয়া বিবি,(৫৫)ও বেলা বিবি (৪০),আলমগীর সরদারের স্ত্রী ফাতেমা খাতুন (৩৫), আরিফ সরদারের স্ত্রী শামীমা সুলতানা (২৫),ও গণি সরদারের জামাই জিনারুল খা (৫৫) বিরুদ্ধে। এই বিষয়ে ভুক্তভোগী শাহাদাত সরদার বাদী হয়ে কয়রা বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১২/১০/২৫ তারিখে মামলা দায়ের করেছেন যার মামলা নং ৬১১/২৫। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে কয়রা থানার অফিসার ইনচার্জকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

গত সোমবার (২৯/৯/২৫) তারিখ বেলা আনুমানিক একটা দিকে ভুক্ত ভোগীর বাড়ির ভিভর প্রবেশ করে ভুক্তভোগী পরিবারের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে । এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে

মামলার আরজি সূএে জানা গেছে, ভুক্তভোগী শাহাদাত সরদার আমাদি মৌজার এস,এ ৪১০ খতিয়ানে,এস,এ ১৩৯৩,১৩৯৫,১২৯৮, ১৩২৭ দাগের এবং বি আর এস ২৩৭ খতিয়ানে ২৯০৮,২৯১০,২৯৪১ জমির. ৯৬ একর সম্পত্তিতে প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন। পূর্ব শত্রু তার জেরে ধরে ভুক্তভোগীর লাগানো নারিকেল গাছ থেকে নারিকেল পাড়াকে কেন্দ্র করে তারা বে আইনিভাবে হাতে ধারালো দা, শাবল,রড,কোদাল, হাতুড়ি, সহ দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীর বাড়ির মধ্যে প্রবেশ করে এসময় গণি সরদারের হুকুম দিয়ে বলে যে, শালা কোথায় আছে ধরে নিয়ে আয় বলার সাথে সাথে আকরাম সরদার (২৮)ও আলমগীর সরদার (৪০)ভুক্তভোগীর ঘর হতে ভুক্তভোগীকে টেনে এনে চারিদিকে ঘিরে ফেলে আকরাম সরদারের হাতে থাকা লোহার রড দিয়ে অসৎ উদ্দেশ্যে মাথায় বাড়ি দিতে গেলে ভুক্তভোগী মাথা সরাই নিলে উক্ত বাড়ি ভুক্তভোগীর বাম চোয়ালে লাগলে ভুক্তভোগীর বাম চোয়াল ভেঙে ৩ খন্ড হয়ে নীচের পাটি খুলে গুরুতর রক্তাক্ত জখম হয়। এসময় মেহেদী সরদারের হাতে থাকা লোহাররড দিয়ে ভুক্তভোগীর ডান চোয়ালে বাড়ি মারলে নিচের পাটির দাত ভেঙে যায় ও ঠোঁট কেটে রক্তাক্ত জখম হয়। ভুক্তভোগী মাটিতে পড়ে গেলে আরিফ সরদার(৪০) হাতে থাকা হাতুড়ি দিয়ে ভুক্তভোগীর বাম পায়ের গিরায় বাড়ি মেরে হাড় ভাংগিয়া জখম হয় । আলমগীর সরদার লোহার রড দিয়ে বাম পায়ের জয়েন্টে ও গিরায় পিটাইয়া যখম করে। ইমরান খা লোহার রড দিয়ে ভুক্তভোগীর মাজায় আঘাত করে জখম করে। ইরানী খাতুন ও জিনারুল ভুক্তভোগী কে রড শাবল হাতুড়ি লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ী,আঘাত করে নীলাফোলা রক্ত জমাট জখম করে। এবং ভুক্তভোগীর স্ত্রী ঠেকাতে গেলে মেহেদী সরদার (২২)লোহা রড দিয়ে মাজায় পেটে আঘাত করে জখম করে। আকরাম সরদার রড দিয়ে বাম পায়ের পাজরে মেরে জখম করে। এবং ভুক্তভোগীর স্ত্রীকে আব্দুল গনি সরদার শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং তাকে মাটিতে ফেলে আকরাম সরদার (২৮), মেহেদী সরদার(২২)শাড়ি কাপড়, ব্লাউজ টেন ছেড়ে বিধ্বস্ত করে শীলতাহানি ঘটায় এবং ভুক্তভোগীর পুএ রাকিবুজ্জামান ঠেকাতে গেলে আলমগীর সরদার(৪০), ইমরান খা (২৭),তাকে হাতুড়ি লোহার রড দিয়ে বাম পায়ের ও মাজায় বাড়ি মেরে অজ্ঞান করে ফেলে। আসামিগণ ভুক্তভোগীর স্ত্রী ও ছেলেকে অজ্ঞান করে আকরাম সরদার(২৮)ও আলমগীর সরদার (৪০)ভুক্তভোগীর ঘরের মধ্যে প্রবেশ করে সব বাক্স ভেঙে আকরাম সরদার ১ লক্ষ টাকা নিয়ে নেয়। এবং মেহেদী সরদার (২২),গনি সরদার (৫৮) ভুক্তভোগীর জায়গা জমির মূল্যবান দলিল কাগজপত্র নিয়ে নেয় এবং আরিফ সরদার ভুক্তভোগীর স্ত্রীর আট আনা ওজনের স্বর্ণের চেইন যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ইমরান খা ভুক্তভোগীর ঘর হতে একটি বাটন আইটেল ও ১ টি টেকনো এন্ডয়েট ফোন যার মূল্য ২৫ হাজার টাকা নিয়ে নেয়। এবং তারা ৪৮ টি নারিকেল যার মূল্য ৫ হাজার টাকা নিয়ে যায়। ভুক্তভোগী ও তার স্ত্রীর হাত চিৎকারে স্থানীয়রা চলে আসলে তারা জীবন নাশের হুমকি দিয়ে ঘটনাস্থান ত্যাগ করেন। এ সময় ভুক্তভোগী ও তার স্ত্রী,ছেলেকে স্থানীয়রা জায়গীর মহল স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের খুলাতে প্রেরণ করেন।

এবিষয়ে জানতে গণি সরদারদের কাছে ফোন করলে তাদের মোবাইল নং বন্ধ পাওয়া যাওয়ার তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কয়রায় আমাদী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একই ৩ সদস্যকে মেরে রক্তাক্ত জখম

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের আমাদী গ্রামে পূর্ব শত্রুতা জের ধরে আমাদী গ্রামের মৃত ইউসুফ আলী সরদারের পুত্র মোঃ শাহাদাত সরদার (৪৮)ও তার স্ত্রী পুত্রকে বেধরক মারপিট করে বিস্তারিত....

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

চট্রগ্রামে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন পক্ষ থেকে গরীব ও সুরাইয়া বেগমকে ১৬/১০/২৫ ইং নগত ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন ।
অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি অত্র সংগঠনের অন্যান্য কার্যকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মোমেন মোল্লা,শিক্ষা সম্পাদিকা তাসলিমা আক্তার প্রিয়া, অর্থ সম্পাদিকা নাদিয়া সুলতানা আরো অন্যান্য সদস্য নিয়ে তুলে দিলেন সুরাইয়া বেগমের হাতে নগদ ১০ হাজার টাকা। অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন এর পরিবারের সকলকে নিয়ে গরীব ও অসহায় মানুষের পাশে গিয়ে দাড়ান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি।

বিগত ১৪/১০/২০২৫ খ্রিষ্টাব্দ তার বাম হাতের বাহুতে ক্যান্সারের চিকিৎসার্থে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন হতে আর্থিক সাহায্যের আবেদন করেন যার ফলশ্রুতিতে ১৬/১০/২০২৫ খ্রিষ্টাব্দ সংগঠন সুরাইয়া বেগমকে নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা প্রদান করা হয়।

এছাড়া ও কিছু দিন আগে বেস্ট ক্যান্সার আক্রান্ত শাহানাজ আক্তার নামের এক ভদ্র মহিলা কে চিকিৎসা করতে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১ লক্ষ্য ৭হাজার ১০৩ টাকা বিকাশ ও ক্যাশ মাধ্যমে বেস্ট ক্যান্সার শাহানাজ আক্তার এর হাতে তুলে দেন।

অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের
প্রতিষ্ঠাতা সভাপতি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি
সাংবাদিকদের বলেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন সাথে আমার আত্মার একটা সম্পরক হয়েছে আমি বিভিন্ন এলাকায় গুরে গুরে গরীব ও অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াই আমার সংগঠনের পক্ষ থেকে সংগঠনের ভাই -বোনদের সাথে নিয়ে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করি ও অসুস্থ বক্তির
চিকিৎসা গরিব পরিবারের লেখা পড়া করাতে না পারলে তাহার পড়া লিখার খরচের দায়িত্ব আমার প্রাণ প্রিয় সংগঠন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে বহন করে থাকি, এছাড়া অসহায় মৃত ব্যাক্তি দাফন কাফনের দায়িত্ব নিয়ে থাকি।এবং অস্চল ফ্যামিলির মেয়েদের বিয়ের দায়িত্ব নিয়ে থাকি। তাছাড়া সপ্তাহে শুক্রবার ছুটির দিন আমরা বঞ্চিত শিশুদের পাঠদানের গ্রহণ করে থাকি।
আমি মনে করি দেশে যত মানবিক সংগঠন আছে সকল সংগঠনের পক্ষ থেকে গরিব অসহায় মানুষের পাশে গিয়ে দাড়ানো দরকার বলে আমি মনে করি ।

জান্নাতুল ফেরদৌস বৃষ্টি আরো বলেন
অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন একটা সামান্য ছোট সংগঠন এই সংগঠন কে সারা বাংলাদেশে এক নামে চিনবে ইনশাল্লাহ আপনাদের দোয়া ও সহযোগিতায়
অত্র সংগঠনের কাজ চলমান রয়েছে এই সংগঠন কে আরো গতিশীল করার লক্ষে সংগঠনের ভাই বোনদের কে নিয়ে কাজ করে যাচ্ছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন সবসময় যেন গরিব অসহায়। মানুষের পাশে গিয়ে তাদের সেবা করতে পারি।

যদি কোন বক্তি দেশ ও দেশের বাহির থেকে আমাদের সংগঠনের মাধ্যমে গরিব ও অসহায় মানুষের পাশে দাড়াতে চান সাহায্য সহযোগিতা করতে চান তাহলে
আমাদের সংগঠনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রহিল।

মাদক চেড়ে কলম ধরি মাদক মুক্ত সমাজ গড়ী
আমরাই চাইলে পারি জাতিকে একটা সুন্দর সমাজ উপহার দিতে ।গর্ব মোরা সমাজসেবা ঘরে ঘরে পৌঁছাব মানব সেবা নিরক্ষতা দূরীকরণ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য।

ক্যান্সার আক্রান্ত সুরাইয়া বেগমের পাশে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি। চট্রগ্রামে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন পক্ষ থেকে গরীব ও সুরাইয়া বেগমকে ১৬/১০/২৫ ইং নগত ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন । অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিস্তারিত....

দেবহাটা প্রতিনিধি।

দেবহাটার পারুলিয়ায় এ্যাকুয়াকালচার প্র্যাকটিস ( জিএপি) বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ অক্টোবর রোজ সোমবার সকাল ১১ টায় পারুলিয়া বাজার আহছানিয়া ফিস অফিস কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য সিনিয়র সহকারী কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা এফআইওসি মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রন কর্মকর্তা বি.এম জাকারিয়া, খুলনা এফআইওসি পরিদর্শন মোঃ মাসুদুর রহমান প্রমুখ। দেবহাটার উপজেলার চিংড়ীচাষীদের তাদের চাষ সংক্রান্ত বিষয়ে মানোন্নয়নের জন্য সচেতনতা মূলক
সভায় বক্তারা কয়েক বিষয়ের উপর দিকনির্দেশনা তথ্য মধ্যে, নিরাপদ মৎস্য উৎপাদনের জন্য মাছের খাদ্যে ব্যবহৃত উপকরণের মান নিয়ন্ত্রণ এবং মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের খাদ্য পরিহার করার গুরুত্ব,খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য গুদামে ক্ষতিকর কীট-পতঙ্গ (যেমন তেলাপোকা, ইঁদুর) যাতে প্রবেশ করতে না পারে, সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করন, পরিবেশ সুরক্ষার জন্য পরিবেশ বান্ধব পদ্ধতিতে চাষাবাদ করা এবং রাসায়নিকের ব্যবহার সম্পর্কে সঠিক জ্ঞান দেওয়া, মাছের স্বাস্থ্যবিধির জন্য ওষুধ ব্যবহারে ভালো চর্চা অনুসরণ করা, যেমন শুধুমাত্র অনুমোদিত ওষুধ ব্যবহার করা। সচেতনতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতি রেখে চাষাবাদ পদ্ধতি অনুসরণ করার জন্য চাষীদের উৎসাহিত করা, প্রশিক্ষণের জন্য নতুন ও উন্নত চাষ পদ্ধতি সম্পর্কে চাষীদের প্রশিক্ষণ দেওয়া এবং কারিগরি সহায়তা প্রদান করা বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

দেবহাটায় গুড এ্যাকুয়াকালচার প্র্যাকটিস( জিএপি) বিষয়ক সচেতনতামূলক সভা

দেবহাটা প্রতিনিধি। দেবহাটার পারুলিয়ায় এ্যাকুয়াকালচার প্র্যাকটিস ( জিএপি) বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর রোজ সোমবার সকাল ১১ টায় পারুলিয়া বাজার আহছানিয়া ফিস অফিস কক্ষে সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত....

 শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে ট্যুর বোট অপারেটরদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় সিএমসি মিলনায়তনে।
বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর সহযোগিতায় এবং সুন্দরবন ফর ইয়ুথ টিম এর আয়োজনে,ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয় কারী মোঃ গোলাম লিবরিয়া এর সভাপতিত্তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাতক্ষীরা রেঞ্জ এর আওতাধীন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের,স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বক্তব্য প্রদান করা কালে বলেন,সুন্দরবন ও উপকূলীয় নদনদী রক্ষায় প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটকদের পরিবহনকারী নৌযানগুলো নদীতে পলিথিন ও প্লাস্টিক ফেলা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জিয়াউর রহমান আরো বলেন সুন্দরবন কে সুরক্ষিত রাখতে সুন্দবন কেন্দ্রেয়িক ইকো সিস্টেম স্থানে প্লাস্টিক জাতীয় দ্রব ব্যবহার করা থেকে ট্যুর বোট চালকদের আগে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম বলেন, ট্যুর বোট অপারেটররা যদি সচেতনভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করেন, তাহলে নদী ও সুন্দরবন উভয়ই থাকবে পরিচ্ছন্ন ও প্রাণবন্ত। এজন্য প্রত্যেক নৌযানে বর্জ্য সংগ্রহের ডাস্টবিন রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন ফর ইয়ুথ টিমের সদস্যরা, স্থানীয় পরিবেশকর্মী ও বিভিন্ন ট্যুর বোট মালিক।
আলোচনার মাধ্যমে সবাই একমত হন যে, সুন্দরবন সংরক্ষণে প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। অনুষ্ঠান পরিচালনা করেন সুন্দরবন ফর ইয়ুথ টিমের আশিকুর রহমান।

উপকূলে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে ট্যুর বোট অপারেটর উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

 শ্যামনগর প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে ট্যুর বোট অপারেটরদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় সিএমসি মিলনায়তনে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর সহযোগিতায় এবং বিস্তারিত....