সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
শ্যামনগরে টেকসই্ খাদ্য ব্যবস্থা নিশ্চিতকরণে উপকূলীয় প্রশিক্ষণ কর্মশালা

শ্যামনগরে টেকসই্ খাদ্য ব্যবস্থা নিশ্চিতকরণে উপকূলীয় প্রশিক্ষণ কর্মশালা

শ্যামনগর প্রতিনিধি।

শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে ধূমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রে জলবায়ু সংকট, এগ্রোইকোলজি ও উপকূলের স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বারসিক কর্মকর্তা বরষা গাইনের সঞ্চালনায় ধূমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রের প্রতিনিধি অল্পনা রানী মিস্ত্রির সভাপতিত্বে প্রধান অতিথি এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তা রাজীব বাছাড়। অতিথি হিসাবে বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, মথুরাপুর কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রের সরমা রানী। মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী কৃষিপ্রতিবেশবিদ্যা দল ও ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাটের হাঁসারচক ও তেরকাটিরচক কৃষিপ্রতিবেশবিদ্যা দলের ২৫ জন কৃষক, কৃষানী, যুব উদ্যোক্তারা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রশিক্ষনের শুরুতে অংশগ্রহণকারীরা ধূমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে অভিযোজন চর্চা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময়ে অল্পনা রানী মিস্ত্রি বলেন, উপকূলীয় অঞ্চল দূর্যোগ প্রবণ ও জলবায়ু সংকটাপন্ন এলাকা। লবনাক্ততা, প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলাবদ্ধতা, পানির সংকট ইত্যাদি মোকাবিলা করে সারা বছর ফসল চাষ করে কিভাবে পারিবারিক চাহিদা মিটিয়ে আর্থিক সচ্ছলতা আসে আমাদের সেই উপায়ে পরিকল্পিতভাবে কৃষি কাজ করতে হবে।
কৃষি উপসহকারী কর্মকর্তা রাজীব বাছাড় বস্তায় আদা, রসুন, পেয়াজসহ অন্যান্য সবজি চাষে মাটি প্রস্তুত প্রণালী, বেড পদ্ধতিতে সবজি চাষ এবং জৈব উপায়ে বীজ শোধন প্রক্রিয়া, সমন্বিত ফসল চাষ ও মিশ্র চাষাবাদ পদ্ধতি তুলে ধরেন ।

স্বল্প পানিতে ফসল চাষে উপকূলীয় অঞ্চলের টাওয়ার, জলপট্টি ও প্রাকৃতিক মালচিং, হলুদ কার্ড, নীল কার্ড, ফেরোমন টোপ ব্যবহার করে ফসল চাষের হাতে কলমে শেখান মথুরাপুর কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক সরমা রানী।
প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে তারা হাতে কলমে উপকূলের জলবায়ু সংকট মোকাবিলা করে নিজের জ্ঞান ব্যবহার করে কৃষি কাজে সক্ষমতা অর্জনের ১২ টি কৌশল সম্পর্কে বিস্তারিত হাতে কলমে প্রশিক্ষণ পান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *