সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে  উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে  ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয়
জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী {শ্যামনগর} প্রতিনিধি।
শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলো মহা বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। পূজার্চনা, আরতি ও সিন্দুর খেলায় ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানিয়ে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) তারিখে উপজেলার বিভিন্ন স্থান হতে ইঞ্জিন চালিত ট্রলারে প্রতিমা নিয়ে মহা ধুমধামের মধ্যে দিয়ে বিসর্জন দেওয়া হয়েছে।
বিজয়া দশমীর সকালে বিভিন্ন পূজা মণ্ডপে শুরু হয় পূজার শেষ আনুষ্ঠানিকতা। ভক্তরা মায়ের চরণে সিঁদুর, মিষ্টি ও ফুল নিবেদন করেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রা বের হয়। বাঁশি, ঢাক-ঢোল ও উলুধ্বনির মধ্য দিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হয় নদী ও জলাশয়ে।
মণ্ডপগুলোতে ছিল ভক্তদের চোখে জল আর আবেগঘন বিদায়ের দৃশ্য। নারীরা পরস্পরকে সিঁদুর পরিয়ে শুভকামনা বিনিময় করেন। তরুণ-তরুণীরা বিজয়ার প্রীতি আলিঙ্গনে মেতে ওঠেন।
প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার মহোৎসব। সর্বত্রই ছিল নিরাপত্তার কড়া ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও প্রশাসনের নজরদারিতে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বিসর্জন কার্যক্রম।
ভক্তদের বিশ্বাস, “আসছে বছর আবার হবে”—এই প্রত্যয় নিয়েই দেবী দুর্গাকে বিদায় জানালেন তারা।

শ্যামনগর উপকূলে দ্বিতীয় টাকি খ্যাত দুর্গাবাটি সংলগ্ন খোলপাটুয়া নদীতে বিভিন্ন স্থান হতে শতশত প্রতিমা নিয়ে বিসর্জন 

জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী {শ্যামনগর} প্রতিনিধি। শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলো মহা বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। পূজার্চনা, আরতি ও সিন্দুর খেলায় ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানিয়ে শান্তি ও সমৃদ্ধির বিস্তারিত....

এম এ  হালিম ঃ
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি বিজয়া দশমীর মধ্য দিয়ে। সনাতন ধর্মাবলম্বীরা নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গাকে অশ্রুসজলে বিদায় জানাবেন। সকালে মন্দিরগুলোতে বিসর্জন উপলক্ষে অনুষ্ঠিত হয় দেবীর পূজা, সিঁদুর খেলা ও আরতি।
দুপুরের পর থেকেই বিভিন্ন পূজা মণ্ডপ থেকে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নদী ও জলাশয়ে নিয়ে যাওয়া হবে। ঢাক-ঢোল, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠবে বিসর্জন প্রাঙ্গণ। নারীরা দেবীকে সিঁদুর ও মিষ্টি নিবেদন করে শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। প্রতিটি বিসর্জনস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, “মা দুর্গাকে বিদায় দিলেও আগামী বছর আবার মর্ত্যে আগমনের অপেক্ষায় আমরা উন্মুখ থাকব।”
বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও বিদায়ের বেদনায় গভীর আবেগঘন মুহূর্ত ছিল তাদের মধ্যে।
প্রতি বছরের ন্যায় এ বছরও আজ দুপুরের পর থেকে শুধু হবে দ্বিতীয় টাকিতে বিসর্জন পর্ব। এখানে বিভিন্ন স্থান থেকে দেবী দুর্গাসহ তার সাথী সংগীদের নিয়ে প্রতিমা বিসর্জনের জন্য বুড়িগোয়ালিনী সংলগ্ন খোল পাটুয়া নদীতে বিশাল আয়োজনে বিসর্জন দিবেন দেবী দুর্গা মা কে। এখানে শত শত নৌযানে ঘোরানো হবে দেবী দুর্গাকে, এবং মহা ধুমধামের মধ্য দিয়ে আতশবাজি সহ বিভিন্ন বাজি বাজনার মধ্য দিয়ে বিদায় জানানো হবে দেবী দুর্গাকে।

আজ বিজয়া দশমী দেবী দুর্গার বিসর্জন

এম এ  হালিম ঃ আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি বিজয়া দশমীর মধ্য দিয়ে। সনাতন ধর্মাবলম্বীরা নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গাকে অশ্রুসজলে বিদায় জানাবেন। সকালে মন্দিরগুলোতে বিসর্জন উপলক্ষে বিস্তারিত....

 

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

“একদিন তুমি পৃথিবী গড়েছো,আজ আমি স্বপ্ন গড়ব, সযত্নে তোমায় রাখব আগলে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষ্যে শ্যামনগরে ব্যতিক্রমী নবীন-প্রবীন গল্পের আসর অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোপালপুর পল্লী সমাজ যুব নারী সংগঠন, সবুজ সংহতি, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের উদ্যোগে ও বারসিক এর সহযোগীতায় ১লা অক্টোবর (বুধবার) সকাল ১০টায় ব্যতিক্রমী নবীন-প্রবীন গল্পের আসর অনুষ্ঠিত হয়।

গোপালপুর গ্রামের প্রবীন ব্যাক্তি প্রভাষ চন্দ্র মন্ডল (৮৫) সভাপতিত্বে এবং বারসিক এর কর্মসূচী কর্মকর্তা মারুফ হোসেন (মিলন) এর সঞ্চালনায় গল্পের আসরে ১২ জন প্রবীন, ১৫ জন যুবক, ১০ জন নবীন গৃহবধু সহ গোপালপুর পল্লী সমাজ যুব নারী সংগঠনের সভাপতি ও সবুজ সংহতির সদস্য দেলোয়ারা বেগম, বারসিক এর সহযোগী কর্মসূচি কর্মকর্তা প্রতিমা চ্যাটার্জী উপস্থিত ছিলেন।

গল্পের আসরে প্রবীণ ব্যক্তিরা তদের আগেকার দিনের পরিবেশ কেমন ছিল, তাদের জীবনযাত্রা কেমন ছিল, এলাকাতে কি কি প্রাণবৈচিত্র ছিল, রাস্তাঘাটের অবস্থা, প্রাকৃতিক দুর্যোগের অবস্থা, খাদ্যের মান, চিকিৎসা পদ্ধতি, বিবাহ, পারিবারিক প্রথা, রীতিনীতি, রাজনীতি, সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতি অনুষ্ঠান কেমন ছিলো তা গল্পের মাধ্যমে তুলে ধরেন। এছড়াও যুব, কিশোর, গৃহবধূরা প্রবীনদের কিভাবে শ্রদ্ধা করত, সেসময় নবীন-প্রবীনের সম্পর্ক কেমন ছিল ইত্যাদি বিষয়ে বিস্তারিত গল্পের মাধ্যমে তুলে ধরেন।
ক্রন্দনরত অবস্থায় প্রবীনরা নবীনদের সাথে গল্পের মাধ্যমে বর্তমানে নিত্যদিনের জীবনযাত্রা কেমন কাটছে সেটিও তুলে ধরেন। নবীনরা প্রবীনদের গল্পগুলো মনোযোগ সহকারে শুনে যেমন আনন্দও পেয়েছে আবার কষ্টের কথাগুলো শুনেও অনেকেই কেঁদেও ফেলেছেন। এসময় অনেক নবীনরা অভিজ্ঞতা সঞ্চারও করেছে।

প্রবীন ব্যক্তি অরবৃন্দ মন্ডল বলেন, “এখন আর আগের মতো পরিবেশ নেই, এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি কিন্তু সে খাবার শুধু বেঁচে থাকার জন্য খাই। খাওয়ারে নেই কোন স্বাদ। আগে একবেলা খেয়ে তা হজম করার জন্য খেলাধুলা ও কাজ করতে হতো তা না হলে ক্ষুদা লাগতো না। আমাদের এখানে অনেকেই ছিল খাবার খাওয়ার প্রতিযোগিতা হতো আর এখন যেসব খাবার তা একবার মুখে দিলে আর খেতে মন চায় না। এখন মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত এমন কোন পরিবারে নেই যে পরিবারে অসুস্থ্য ব্যক্তি নেই।

আলোচনায় অপর এক প্রবীণ ব্যক্তি আব্দুল খালেক বলেন, ‘এখন যুব সমাজে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রমে লিপ্ত হচ্ছে। আগে যেমন বিভিন্ন ধরনের গান বাজনাসহ, লাঠিখেলা, জারি গান,গজল,কবিগান ফুটবল,হাডুডু, গাদন সহ বিভিন্ন ধরনের বিনোদন ছিল। এখন যুবরা মোবাইল, টিভি, কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে। তাদের পারিপার্শক অবস্থা সম্পর্কে ধারণা কমে যাচ্ছে। আর আমরা যারা প্রবীণ তারা তো বাদ পড়ার খাতে পড়েছি। ছেলে মেয়ে ও পরিবারের সাথে একসাথে তাল মিলিয়ে টিভি দেখতে, তাদের কোন কাজে অংশগ্রহণ করতে পারি না। আমরা যে আমাদের সন্তানদের মানুষ করেছি কত কষ্ট করে এখনকার ছেলে ও ছেলের বৌরা তা মানতে চায় না। তাই তো এখন রাস্তায় বের হলে অনেক বৃদ্ধ ভিক্ষুক দেখা যায়। টিভি ও খবরের পাতা খুললে শুনতে পাই পিতা মাতার নির্যাতনের খবর। আর এ নির্যাতন শুধু অশিক্ষিত মানুষ নয় আমাদের শিক্ষিত ব্যক্তিরা এসব কাজ করেন। আমরা সন্তানদের যেমন শিক্ষা দেবো আমাদের সন্তারাও কিন্তু তেমন শিখবে তারা চোখে যা দেখবে তাই করবে। এটা আমাদের মনে রাখা উচিৎ।’

এসময় অংশগ্রহণকারী নবীন শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের প্রবীণদেরকে শ্রদ্ধা করতে হবে। তাঁরা তো আমাদের পথ দেখাচ্ছেন। আজকে আমরা তো আমাদের না জানা অনেক কিছু তাঁদের মুখ দিয়ে শুনতে পেলাম। তাঁরা যে গল্পগুলো বললেন তা যেন রূপকথার মতো মনে হয়েছে আমাদের কাছে। আমাদের চারপাশ সম্পর্কে আরো ভালো করে জানতে হলে তাঁদের খুবই দরকার। প্রবীণরা সত্যিকার অর্থেই আমাদের বন্ধু।’ আজ থেকে আমরা আমাদের মা, বাবা, দাদা,দাদীদের ভালো রাখার জন্য যেটুকু দ্বায়িত্ব ও কর্তব্য আছে সেগুলো অবশ্যই পালন করার চেষ্টা করব।’

গৃহবধুরা অভিমত ব্যক্ত করে বলেন, ‘আমারা এই অনুষ্ঠান থেকে অনেক শিক্ষা অর্জন করেছি। আজ থেকে আমরা আমাদের সন্তানদের যেভাবে ভালো রাখার চেষ্টা করি ঠিক তেমনি ভাবে বয়ষ্ক শশুর, শাশুড়ি, প্রবীনের সার্বক্ষনিক ভালো রাখার চেষ্টা করব।
অনুষ্ঠানে উপস্থিত প্রবীন-নবীরা মাঝেমধ্যে এমন আয়োজন করার জন্য আবেদন জানান।

শ্যামনগরে ব্যতিক্রমী নবীন-প্রবীন গল্পের আসর অনুষ্ঠিত

  শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ “একদিন তুমি পৃথিবী গড়েছো,আজ আমি স্বপ্ন গড়ব, সযত্নে তোমায় রাখব আগলে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষ্যে শ্যামনগরে ব্যতিক্রমী নবীন-প্রবীন গল্পের আসর অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জে অভিযান চালিয়ে ১৬শ পিস ইয়াবা ও নগদ ৭ লাখ ৫০ হাজার টাকাসহ আব্দুল মাজেদ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের সুন্দর আলী তরফদারের ছেলে।
বুধবার (১ অক্টোবর-২৫) বিকালে উপজেলার কৃষ্ণনগর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মাজেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) এর ১০(ক) ও ২৬(১) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে অধিদপ্তরের পরিদর্শক লায়েকুজ্জামান কালিগঞ্জ থানায় এজাহার দাখিল করেন। গ্রেপ্তার আসামিকে কালিগঞ্জ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

কালিগঞ্জে ১৬শ’ পিস ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেফতার

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে অভিযান চালিয়ে ১৬শ পিস ইয়াবা ও নগদ ৭ লাখ ৫০ হাজার টাকাসহ আব্দুল মাজেদ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত বিস্তারিত....

শ্যামনগর প্রতিনিধি:
আজ বুধবার (১ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম মহোৎসব শারদীয় দুর্গোৎসবের মহানবমী পূজা অনুষ্ঠিত হয়েছে শ্যামনগরের বিভিন্ন পূজামণ্ডপে। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের ঢল নামে। দেবী দুর্গার আরাধনায় ভক্তরা পুষ্পাঞ্জলি অর্পণ করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণ কামনা করেন।
মহানবমী উপলক্ষে পূজামণ্ডপগুলো সাজানো হয়েছে আলোকসজ্জা, ফুল ও নানা কারুকার্যে। ঢাক-ঢোলের তালে তালে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেন। নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশুরা নতুন পোশাকে মণ্ডপে উপস্থিত হয়ে আনন্দে যোগ দেন।
উদযাপন কমিটির নেতারা জানান, মহানবমীর দিন দেবী দুর্গাকে মহাশক্তি রূপে পূজা করা হয়। এ পূজার মাধ্যমে ভক্তরা জীবনের সব অশুভ শক্তি দূর করে শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এদিকে, মহানবমীকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মণ্ডপে টহল ও নজরদারি অব্যাহত রয়েছে, যাতে ভক্তরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন।
আগামীকাল বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

শারদীয় দুর্গোৎসবে আজ মহানবমী পালিত হচ্ছে

শ্যামনগর প্রতিনিধি: আজ বুধবার (১ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম মহোৎসব শারদীয় দুর্গোৎসবের মহানবমী পূজা অনুষ্ঠিত হয়েছে শ্যামনগরের বিভিন্ন পূজামণ্ডপে। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের ঢল নামে। দেবী দুর্গার আরাধনায় ভক্তরা বিস্তারিত....