সংবাদ শিরোনামঃ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে  ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক
শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি।
 সাতক্ষীরার শ্যামগরে খালের ইজারা বাতিল, দখল মুক্ত এবং খাল পুনঃখননের দাবী নিয়ে ৬ ইউনিয়নের ৩শতাধিক স্থানীয়দের মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে রমজাননগর ইউনিয়নের আটকাঠা খাল, কৈখালী ইউনিয়নের বড় মৌ কাঠলা খাল, ঈশ্বরীপুর ইউনিয়নের চরারচক খাল, ভুরুলিয়া ইউনিয়নের নিমতলার খাল, আটুলিয়া ইউনিয়নের নগরকাঠি খাল এবং বুড়িগোয়ালীনি ইউনিয়নের শিমনখালীর খাল নিয়ে মানববন্ধন করেন স্থানীয় জনগোষ্টী, সিডিও ইয়ুথ টিম, উপজেলা এডভোকেসি কমিটি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। জিফরসিআর প্রকল্পের সহযোগিতায় স্থানীয় জনগোষ্টী তাদের বক্তব্যে বলেন, আমাদের এলাকার গুরুত্বপূর্ন  কয়েকটি খাল দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে দখল এবং অপরিকল্পিত ও জনস্বার্থের বিষয়টি বিবেচনা না করে স্থানীয় তহশিল অফিসের অসাধু কর্মকর্তাদের দ্বারা খালের শ্রেনী পরিবর্তন করে বিলের ফসলি জমির ভিতরের এবং বিল থেকে পানি নিষ্কাশনের খাল বন্দোবস্থ দেওয়ার ফলে আমাদের এলাকায়  প্রায় প্রতি বছরই বৃষ্টির পানি জমে জলাদ্ধতা সৃষ্টি হচ্ছে। খাল ভরাট ও অবৈধ ভাবে দখল করে বাঁধ দেওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে অত্র এলাকার কৃষকদের আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত, বসত বাড়ির পুকুরের মাছ, মাছের ঘের, বসত বাড়ি ইত্যাদি ক্ষতিগ্রস্থ হয়ে থাকে।এছাড়া অত্র এলাকার মাটির গভীরের পানি লবণাক্ত হওয়ার কারণে শুধুমাত্র বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে বছরে একটি মাত্র ফসল আমন ধান চাষ করা হয়ে থাকে। এক মাত্র মিষ্টি পানির আধার খাল এই খাল গুলো বন্দোবস্ত, ভরাট ও অবৈধ ভাবে দখল করে বাঁধ হওয়ার কারনে এবারের বর্ষা মৌসুমের অতিরিক্ত বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কৃষকরা ক্ষতি ও ভোগান্তিতে পড়েছে।
রমজাননগর ইউনিয়নের কৃষক আবুল হোনে বলেন, পাতড়াখোলা গ্রাম ও চাঁদখালী গ্রামের পাশে ধলের বিলের খাল জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকদের প্রায় ৫০০০ বিঘা জমির আমন ধানের বীজতলা পানিতে ডুবে ০২ বার সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে প্রায় ৬৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির,রিপোর্টার্স ইউনিটি শ্যামনগরের সভাপতি ও সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সিনিয়র সাংবাদিক আফজালুর রহমান,সিএনআরএস এর প্রকল্প সমন্বয়কারী নাজিম আহমেদ, স্বেচ্ছাসেবী ও উন্নয়ন কর্মী মমিনুর রহমান, সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন, ইউপি সদস্য আব্দুর রশিদ, সোহরাব হোসেন, সিডিও ইয়ুথ টিম কৈখালী ইউনিটের সভাপতি মনিরুল ইসলাম মনি, আটুলিয়া ইউনিটের সজিব হোসেন রনি, সরকারি মহসিন কলেজ ইউনিটের নুহা ইসলাম সহ অনেকে।এসময় স্থানীয় জনগোষ্ঠী,সিডিও ইয়ুথ টিমের সদস্য বৃন্দ,উপজেলা এডভোকেসি কমিটির সদস্যবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবুন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমরা আশাবাদী আপনার কার্যকর পদক্ষেপে এলাকার কৃষকররা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে এবং এক ব্যক্তি বা কয়েক জন ব্যক্তির ভোগ দখলের থেকে এলাকার প্রায় সকল লোক খালের পানি ব্যবহার করে তাদের চাষাবাদ ও জীবন-যাপন অনেক সহজ হবে।

শ্যামনগরে সরকারি খাল উন্মুক্তের দাবীতে মানববন্ধন

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি।  সাতক্ষীরার শ্যামগরে খালের ইজারা বাতিল, দখল মুক্ত এবং খাল পুনঃখননের দাবী নিয়ে ৬ ইউনিয়নের ৩শতাধিক স্থানীয়দের মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বিস্তারিত....

সাতক্ষীরা প্রতিনিধ।

পায়ে সু আর চোঁখে সানগ্লাস পরা কি অপরাধ ? এমন প্রশ্ন তুলেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চালক বশিরউদ্দীন। তার দাবি, ব্যক্তিগত আক্রোশ থেকে মনগড়া ও অসত্য তথ্য দিয়ে অপপ্রচার করছে একটি চক্র।

সংবাদমাধ্যমের কাছে এমন অভিযোগ তুলে বশিরউদ্দীন বলেন, আমি একজন সরকারি গাড়িচালক। নিয়ম মেনে দায়িত্ব পালন করি। কিন্তু আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে গল্প সাজিয়ে বলা হচ্ছে, নষ্ট গাড়ির নামে বিল তোলা হয়। অথচ এ অভিযোগ সঠিক নয়।

তিনি জানান, হাসপাতালে তিনটি অ্যাম্বুলেন্স ও একটি পিকআপসহ চারটি গাড়ি সচল রয়েছে। তবে সরকারি চালক মাত্র দুইজন। তিনি নিজে ও অপর চালক জয়নুল আবেদীন। বাকি দুইটি গাড়ি চালান স্বেচ্ছাসেবক সুমন গাজী ও হায়দার আলী। যেখানে সব গাড়ি সচল, সেখানে নষ্ট গাড়ির নামে বিল তোলার অভিযোগ হাস্যকর। পায়ে সু বা চোখে সানগ্লাস পরে ডিউটি করার বিষয়টিকে অপরাধ হিসেবে তুলে ধরা হচ্ছে। অথচ আইনে বলা আছে, চালকদের পায়ে সু পরা বাধ্যতামূলক। চশমাটি মূলত ২৫০ পাওয়ারে অটোসান চশমা। যা রোদে গেলে কালো ও ছায়ায় আসলে সাদা হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কুদরত-ই-খুদা বলেন, বশিরউদ্দীনের বিরুদ্ধে যে সকল অভিযোগ এনে প্রচার করা হচ্ছে সেটি মনগড়া। লক্ষ্য করলে দেখবেন জনস্বার্থে তথ্য তুলে ধরা হয়নি, বরং ব্যক্তিগত আক্রোশ থেকে করা হয়েছে।

সাতক্ষীরা মেডিকেলের গাড়িচালক বশিরউদ্দীনকে নিয়ে অপপ্রচার

সাতক্ষীরা প্রতিনিধ। পায়ে সু আর চোঁখে সানগ্লাস পরা কি অপরাধ ? এমন প্রশ্ন তুলেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চালক বশিরউদ্দীন। তার দাবি, ব্যক্তিগত আক্রোশ থেকে মনগড়া ও অসত্য বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে ও ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস- এফসিডিওর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট; বাংলাদেশর মাল্টি-স্টেকহোলডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এমআইপিস প্রকল্পের আওতায় বুধবার ২৮ অক্টোবর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপি “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই স্লোগানকে ধারণ করে সাতক্ষীরার পিস অ্যাম্বাসেডর গ্রুপ (পিএফজি) ও ওয়েভ সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুণ্ঠিত হয়।প্রশিক্ষণের উদ্বোধণ করেন পিএফজি কোঅরডিনেট কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। পিএফজির উপজেলা সমন্বয়ক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় জেন্ডার ও সেকস, জেন্ডার সমতা ও নায্যতা নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের নানা দিক নারীর প্রতি বৈষম্যরোধে করণীয় এবং নারীর অবদানের বিষয়ক সেশন পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ ও ফিল্ড কোঅরডিনেটর মোঃ আবু তাহের। অ্যাম্বাসেডর ডা, শেখ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিএফজি সদস্য ইলাদেবী মল্লিক, সাবেক এ্যাম্বাসেডর সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, মোঃ মহিবুল্লাহ, শান্তি রঞ্জন চক্রবতী, লাইলী পারভীন, প্রভাষক সাইফুল ইসলাম, মনিমালা গাইন, নয়ন দাশ, শেখ খাইরুল ইসলাম, শেখ শরিফুল ইসলাম,সিরাজুল ইসলাম, এসএম আহাম্মদুল্লাহ বাচ্চু, এসকে আব্দুল করিম, এস কে আনোয়ার হোসেন, কনিকা সরকার, লাইলী সুলতানা,কল্পনা রাণী কমকার, মুস্তাফা আক্তারুজ্জামান পল্টু, ঝুমুর আক্তার, হাফেজ আব্দুল গফুর, ডা. মিলন কুমার ঘোষ, আকলিমা খাতুন, শিউলী চেীধুরী রিনা পারভীন প্রমুখ। তারা বলেন বতমান সমাজে শান্তি সম্প্রীতি গড়ে তুলতে হলে আমাদের জেন্ডার সচেতন হতে হবে। কোনো ভাবেই নারীর প্রতি সহিংস আচরন করা যাবে না। নারী -পুরুষ পারস্পরিক শ্রদ্ধাবোধ সহনশীলতা সমতার, ও ন্যয্যতার সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে আমরা একটি মানবিক বাংলাদেশ বিনির্মান করতে পারি।

কালিগঞ্জে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে ও ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস- এফসিডিওর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট; বিস্তারিত....

আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ
বাংলাদেশ জাতীয় বাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেবহাটা উপজেলা যুবদলের আয়োজনে ২৮শে অক্টোবর বিকাল ৪ টায় দেবহাটা শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত শোভা যাত্রাটি উপজেলার প্রধাণ প্রধান সড়ক প্রদক্ষিক করে সখিপুর বাজার কৃষি ব্যাংকের সাসনে শেষ হয় এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে ও দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক হোসেন আলী,পারুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক গোলাম রসুল,সধারণ সম্পাদক শাহীন আলম, সখিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব সোহাগ হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুদা বাপ্পী ,সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাদশা, সদস্য সচিব কবির হোসেন সহ অনন্য নৃত বৃন্দু। এই সময় বক্তারা বলেন দেবহাটায় যুবদলের কোন গ্রুপিং নাই আমরা সব সময় এক সাথে কাজ করবো। নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা সব সময় প্রস্তুত থাকবেন, যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করতে আমদের করতে হবে। সেই সাথে আগামী নির্বাচনে আমাদের আসনে যে প্রার্থী ধানের শীষ প্রতিক পাবে আমরা তার পক্ষে কাজ করবো এবং তাকে নির্বাচিত করবো।

দেবহাটায় জাতীয়বাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ বাংলাদেশ জাতীয় বাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেবহাটা উপজেলা যুবদলের আয়োজনে ২৮শে অক্টোবর বিকাল ৪ টায় দেবহাটা শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত....

আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ
দেবহাটা উপজেলায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর আওতায় গুড এগ্রিকালচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় এর আয়োজনে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবুবক্কর সিদ্দিকী এর সভাপতিত্বে ও উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় গুড মৎস্য চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। তিনি তার বক্তব্যে বলেন, ভালো মাছ চাষ করে বেশী লাভবান হতে হলে মৎস্য ঘেরের পাড় মজবুত হতে হবে, পাড়ের চারি পাশে নেট দিয়ে ঘিরতে হবে, ঘেরের গভীরতা বৃদ্ধি করতে হবে, সুষম খাদ্য ব্যবহার, রোগ মুক্ত পোনা ঘেরে ছাড়লে গুড মৎস্য চাষী হতে পারলে মাছ হবে মোটা তাজা, মাছ মরবে কম তাহলে লাভবান হওয়া যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাজেদুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম। এসময় আনছার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন (ভারপ্রাপ্ত), সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডলসহ দেবহাটা উপজেলা মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

দেবহাটায় গুড এগ্রিকালচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ দেবহাটা উপজেলায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর আওতায় গুড এগ্রিকালচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে বিস্তারিত....

শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু রোগীদের জন্য পর্যাপ্ত বেড না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে অভিভাবকরা। হাসপাতালে মাত্র ৬টি শিশু বেড থাকায় প্রতিদিনই অতিরিক্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা হচ্ছেন বারান্দা ও সিঁড়িতে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের সিঁড়ি ও বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছে বেশ কয়েকজন শিশু রোগী। তাদের পাশে বসে কষ্টে দিন কাটাচ্ছেন উদ্বিগ্ন অভিভাবকেরা।
এ বিষয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া শিশুর অভিভাবক মনজুরা খাতুন এর কাছে জানতে চাইলে তিনি বলেন এই হাসপাতালে রবিবার দুপুরে আমার ভাতিজা কে চিকিৎসা করাতে আসলে দেখা যায় বেড না থাকার কারণে রুগিকে রাখতে হয়েছে হাসপাতালের সিঁড়িতে, তিনি আরো বলেন শিশুদের যদি এভাবে চিকিৎসা দেওয়া হয় তাহলে কতটুকু সুস্থতা বয়ে নিয়ে আসবে প্রশ্ন রয়ে যায়।
চিকিৎসকরা জানান, শিশুদের জন্য নির্ধারিত বেড সংখ্যা খুবই সীমিত। প্রতিদিন ২৫-৩০ জন পর্যন্ত শিশু রোগী ভর্তি হয়। বাধ্য হয়ে তাদের চিকিৎসা দিতে হচ্ছে বারান্দা ও সিঁড়িতে।
 শিশু রোগীরা হাসপাতালের বারান্দা ও সিঁড়িতে চিকিৎসা নিচ্ছে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমানএর কাছে জানতে তিনি বলেন প্রতিদিন যেভাবে রোগের চাপ বেড়ে যাচ্ছে আমাদের স্বল্প পরিসরে বেড হওয়ায় হিমশিম খেতে হচ্ছে, চিকিৎসা সেবা দিতে গিয়ে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতলের তিন তলার সিঁড়ির যে ছাঁদ করা আছে ওই ছাদের উপরে বেড করে দিয়ে রোগীর সেবা দিয়ে যাচ্ছে। তবে তিনি দাবি করে বলেন আমাদের নতুন ভবনটি যদি ছেড়ে দিত কর্তৃপক্ষ তাহলে আমাদের এই হিমশিম খেতে হতো না। তিনি আরো বলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ শিশু বিশেষজ্ঞ কোন ডাক্তার সেভাবে নাই একজন শুধুমাত্র মেডিকেল অফিসার দিয়ে আমি সেবা দিয়ে যাচ্ছি।
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত শিশু ওয়ার্ডে বেড সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আলাদা ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বেড সংকটে ভোগান্তি শিশু রোগীরা অভিযোগ ও রোগের স্বজনদের

শ্যামনগর প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু রোগীদের জন্য পর্যাপ্ত বেড না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে অভিভাবকরা। হাসপাতালে মাত্র ৬টি শিশু বেড থাকায় প্রতিদিনই অতিরিক্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা বিস্তারিত....

এম এ হালিম ঃ
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তঘেঁষা সাতক্ষীরা জেলা বঙ্গোপসাগরের তীরঘেঁষে বিস্তৃত এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের ভূমি। এ জেলার দক্ষিণাঞ্চলজুড়ে বিস্তৃত সুন্দরবন ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে গড়ে উঠেছে অসংখ্য মনোরম ও আকর্ষণীয় দর্শনীয় স্থান। এর মধ্যে রয়েছে মান্দারবাড়িয়া, পুটনির দ্বীপ, বঙ্গবন্ধুর চর, হিরণ পয়েন্ট, দুবলার চরসহ আরও অনেক প্রাকৃতিক এলাকা, যা প্রতিদিনই দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করছে।
বঙ্গোপসাগরের বিশাল ঢেউ ও সুন্দরবনের ঘন সবুজ গাছপালা মিলিয়ে এ অঞ্চল যেন এক জীবন্ত চিত্রপট। মান্দারবাড়িয়া সৈকতকে বলা হয় “পশ্চিম সুন্দরবনের লুকানো সমুদ্রসৈকত”। এখানকার শান্ত পরিবেশ, বালুময় চর ও কেওড়া গাছের সারি দর্শনার্থীদের বিমোহিত করে।
অপরদিকে, পুটনির দ্বীপ এখন নতুন করে পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে উঠছে। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এই দ্বীপে রয়েছে অসংখ্য সামুদ্রিক পাখি, বন্যপ্রাণী ও প্রাকৃতিক উদ্ভিদরাজি।
বঙ্গবন্ধুর চর এবং হিরণ পয়েন্টকেও এখন পর্যটনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বনবিভাগের তত্ত্বাবধানে এখানে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র ও নৌপথে ভ্রমণ ব্যবস্থার পরিকল্পনা চলছে। হিরণ পয়েন্ট ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে বিরল প্রজাতির হরিণ, বানর, পাখি ও রয়েল বেঙ্গল টাইগার দেখা যায়।
এছাড়াও, সাতক্ষীরার উপকূলজুড়ে জেগে ওঠা দুর্লভ চরগুলো এখন ধীরে ধীরে পর্যটনকেন্দ্র হিসেবে গুরুত্ব পাচ্ছে। এসব স্থানে সরকারি উদ্যোগে পর্যটন অবকাঠামো নির্মাণ করা হলে স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
স্থানীয় পর্যটন উদ্যোক্তারা বলছেন, সুন্দরবনের এই সাগরকূলের দর্শনীয় স্থানগুলোকে যদি যথাযথভাবে প্রচার ও সংরক্ষণ করা যায়, তবে সাতক্ষীরা শিগগিরই দেশের অন্যতম প্রধান ইকো-ট্যুরিজম গন্তব্যে পরিণত হবে।

সাতক্ষীরার উপকূলে বঙ্গোপসাগর সংলগ্ন গড়ে উঠেছে নতুন নতুন দর্শনীয় স্থান — পর্যটনের নতুন দিগন্ত

এম এ হালিম ঃ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তঘেঁষা সাতক্ষীরা জেলা বঙ্গোপসাগরের তীরঘেঁষে বিস্তৃত এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের ভূমি। এ জেলার দক্ষিণাঞ্চলজুড়ে বিস্তৃত সুন্দরবন ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে গড়ে উঠেছে অসংখ্য মনোরম ও বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৩ (আশাশুনি– কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য পরিচ্ছন্ন রাজনীতিবিদ মুহাদ্দিস রবিউল বাশার।সোমবার (২৭ অক্টোবর) বিকেলে কালিগঞ্জের বৃহৎ বাণিজ্যিক এলাকা নাজিমগঞ্জে গণসংযোগ করেছেন। বিকাল ৫টা থেকে শুরু করে তিনি কালিগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক ও বাণিজ্যিক এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়কালে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য ব্যক্তিকে সংসদে পাঠানো জরুরি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, কর্ম পরিষদ সদস্য সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, মাওলনা আব্দুল মোমেন, মাওলনা আব্দুস সামাদসহ উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

কালিগঞ্জে জামায়াতের এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের গণসংযোগ

হাফিজুর রহমান শিমুলঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৩ (আশাশুনি– কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য পরিচ্ছন্ন রাজনীতিবিদ মুহাদ্দিস রবিউল বাশার।সোমবার (২৭ অক্টোবর) বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র পর্যায়ে দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ৩টায় উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন, “সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা মুসলমানদের দায়িত্ব। আমরা যদি সুযোগকে কাজে না লাগিয়ে বিভ্রান্তিতে পড়ি, তবে পিছিয়ে পড়ব। আসন্ন নির্বাচনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে যাতে সমাজ, রাষ্ট্র ও ব্যক্তিজীবনে সুশাসন প্রতিষ্ঠা করা যায়। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য কাজী মুজাহিদুল আলম, জেলা শাখার শিক্ষা বিভাগের সভাপতি মো. আব্দুল জলিল, কালিগঞ্জ উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী এবং উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ। বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য ভোটকেন্দ্র পর্যায়ে দায়িত্বশীলদের সচেতনতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভোটারদের শৃঙ্খলা রক্ষা ও সঠিক ভোটাধিকার প্রয়োগে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া তারা মনে করেন, নির্বাচনের সময় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রার্থীদের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ালে ভোটের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি মো. রবিউল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

কালিগঞ্জে আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র পর্যায়ের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র পর্যায়ে দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ৩টায় উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে বিস্তারিত....

কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলা সদরের নাজিমগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত জেলা ক্যাব সদস্য ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সোবাহান ছাড়াও থানার উপপরিদর্শক মহিবুল্লাহ উপস্থিত ছিলেন। অভিযানে নাজিমগঞ্জ বাজারের উপজেলা মোড়ের রাজু হোটেলে নোংরা, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি পরিবেশনের অপরাধে হোটেল মালিক রফিকুল ইসলামের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে নাজিমগঞ্জ বাজারে চমক শপিং কমপ্লেক্সে নামক একটি কসমেটিকস ও প্রসাধনীর দোকানে মূল্য তালিকা না থাকা, বি,এস,টি ,আইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ নকল পণ্য বিক্রির অপরাধে মালিক সালাউদ্দিনের নিকট থেকে সাড়ে ৯ হাজার জরিমানার টাকা আদায় করা হয়। অভিযানের সময় অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

কালিগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলা সদরের নাজিমগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিস্তারিত....