সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে  উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে  ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয়
কালিগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কালিগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলা সদরের নাজিমগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত জেলা ক্যাব সদস্য ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সোবাহান ছাড়াও থানার উপপরিদর্শক মহিবুল্লাহ উপস্থিত ছিলেন। অভিযানে নাজিমগঞ্জ বাজারের উপজেলা মোড়ের রাজু হোটেলে নোংরা, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি পরিবেশনের অপরাধে হোটেল মালিক রফিকুল ইসলামের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে নাজিমগঞ্জ বাজারে চমক শপিং কমপ্লেক্সে নামক একটি কসমেটিকস ও প্রসাধনীর দোকানে মূল্য তালিকা না থাকা, বি,এস,টি ,আইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ নকল পণ্য বিক্রির অপরাধে মালিক সালাউদ্দিনের নিকট থেকে সাড়ে ৯ হাজার জরিমানার টাকা আদায় করা হয়। অভিযানের সময় অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *