সংবাদ শিরোনামঃ
মায়ের ওপর নির্যাতনের অভিযোগ: ছেলের লাথিতে বৃদ্ধার দাঁত ভাঙল, থানায় মামলা বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রশিবিরের অফিস সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দেবহাটায় গাঁজাসহ ১জন ও পরোয়ানাভুক্ত অপর ১ আসামী আটক দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত ধর্মপ্রাণ মানুষকে ‘ধর্মান্ধ ’ আখ্যা দেওয়ার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির শ্যামনগর উপজেলা পর্যবেক্ষক ও তথ্য সমন্বয়ক হলেন উপকূলীয় প্রেসক্লাবের সদস্য মোঃ জহিরুল ইসলাম সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি; অভিযান এখনো চলমান। শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ
সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশকে অমান্য করে কালিগঞ্জের মোজাহার হাইস্কুলে নিয়োগ বাণিজ্যের পায়তারা

সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশকে অমান্য করে কালিগঞ্জের মোজাহার হাইস্কুলে নিয়োগ বাণিজ্যের পায়তারা

 

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

কালিগঞ্জ (সাতক্ষীরা )প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে কালিগঞ্জের মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫ লক্ষ টাকায় ৩টি পদে স্থগিত হওয়া চতুর্থ পদে নিয়োগ বাণিজ্যের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি।

তড়িঘড়ি করে এই নিয়োগ বাণিজ্যের পরীক্ষা বন্ধ ও পরিবর্তনের জন্য আবেদনকারী শিক্ষকগণ গত ২৩ জানুয়ারি সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার( শিক্ষা) আব্দুল্লাহ আল আমিন স্বাক্ষরিত গত ২৪ জানুয়ারি০৫- ৪৪- ৮৭- ০০ ১৭- ২১- ০০২ -২২ -৮৫ স্মারকে বিষয়টি তদন্ত-পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।

 

উক্ত নির্দেশ উপেক্ষা করে মোটা অংকের টাকায় নিয়োগ বাণিজ্য সম্পন্ন করতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার এর যোগ সাযোগে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন এবং ম্যানেজিং কমিটির সদস্য তার শ্যালক সাবেক প্রধান শিক্ষক মোসলেম আলী এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শম্পা রানী গোস্বামী তড়িঘড়ি করে ৩ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার সকাল ১০টার সময় নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার পাঁয়তারা চালাচ্ছে।

বিষয়টি নিয়ে আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষকরা নাম প্রকাশ না করার সত্বে সাংবাদিকদের জানান ইতোমধ্যে প্রধান শিক্ষক পদে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক সালামাত হোসেনকে ১৫ লক্ষ, সহকারী প্রধান শিক্ষক পদে মোজাহার মেমোরিয়াল হাই স্কুলের কম্পিউটার শিক্ষক সাইফুল ইসলামকে ১২ লক্ষ এবং নিরাপত্তা প্রহরী পদে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তির নিকট হতে ১০ লক্ষ টাকায় পাতানো নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার জন্য তড়িঘড়ি করে এই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তবে এ বিষয় অস্বীকার করে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, নিয়ম মেনে সব পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। নিয়োগ পরীক্ষায় কোন প্রকার অনিয়ম দুর্নীতি এবং অর্থ বাণিজ্যের বিষয়টি সত্য নয়। জেলা প্রশাসক বরাবর অভিযোগ এবং তদন্তের বিষয় তার জানা নাই এবং কেউ জানায়নি বলে তিনি জানান।

পরীক্ষায় যে ভালো করবে সে নিয়োগ পাবে। এ বিষয়ে জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজিত সরকারের নিকট জানতে চাইলে তিনি জানান স্কুলের নিয়োগ পরীক্ষার চিঠি করার দায়িত্ব শুধু ম্যানেজিং কমিটির এ বিষয়ে আমার কিছু করার নাই। তবে জেলা প্রশাসকের তদন্তের নির্দেশের বিষয়ে তিনি কোন সদুউত্তর দিতে পারেননি।

অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্পা গোস্বামীর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের নিকট জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আমার কিছু জানা নাই তবে আমি ৩ তারিখ নিয়োগ পরীক্ষার একটি চিঠি পেয়েছি এর বেশি আমার কিছু জানারও নাই বলারও নাই।

জেলা প্রশাসকের নিকট অভিযোগের সূত্র থেকে জানা যায়, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এ প্রধান শিক্ষক, ল্যাব সহকারী, আয়া, পরিচ্ছন্ন কর্মী, এবং নিরাপত্তা প্রহরী এই ৬টি পদে নিয়োগের জন্য গত ১৭-৩-২০২২ ইং তারিখে পত্রিকায় বিজ্ঞাপন দেয়। উক্ত বিজ্ঞাপনের প্রেক্ষিতে গত ১১-৬-২২ ইং তারিখে অত্র বিদ্যালয় প্রথম নিয়োগ পরীক্ষা নিয়োগ বাণিজ্যের জন্য অনিবার্য কারণে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে গত ৩০-৭-২২ ইং তারিখে আবার ওই স্কুলে পরীক্ষার ব্যবস্থা করলে সেটাও একই ভাবে বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও নিয়োগ বোর্ডের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি তালা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক কুমার তরফদার, নিয়োগ বোর্ডের সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শম্পা রানী গোস্বামী এবং সাবেক প্রধান শিক্ষক মোসলেম আলী মিলে গত ০১-০৮-২২ ইং তারিখে স্থান পরিবর্তন করে গোপনে নলতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র করে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঐদিন নিয়োগ বাণিজ্যের সমঝোতায় শুধুমাত্র ৬টি পদের মধ্যে ল্যাব সহকারি, আয়া পরিচ্ছন্ন কর্মী এই ৩টি পদে নিয়োগ বাণিজ্য সম্পন্ন হয়। বাকি ৩টি পদে সবাই ফেল করেছে বলে পরীক্ষা বাতিল করা হয়।

পরবর্তীতে গত ৯-৮ -২০২২ ইং তারিখে আবার পত্রিকায় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, এবং নিরাপত্তা প্রহরী পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। সে প্রেক্ষিতে প্রধান শিক্ষক পদে ৯ জন সহকারী প্রধান শিক্ষক পদে ৯ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ৩জন আবেদন করে। আবেদনকারীরা হলো প্রধান শিক্ষক পদে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক সালামত হোসেন, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার খান, মৌতলা মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক আব্দুল সেলিম, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক নজরুল ইসলাম, একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাসুদেব বিশ্বাস এবং কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

সহকারি প্রধান শিক্ষক পদে আবেদনকারীরা হলো মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এর কম্পিউটার শিক্ষক সাইফুল ইসলাম, একই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক হারানঘোষ, হিন্দু ধর্মীয় শিক্ষক আনন্দ গায়েন, কৃষি বিষয়ে শিক্ষক জাহাঙ্গীর হোসেন, বাণিজ্য বিভাগের শিক্ষক আজবাহার আলী, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর হিন্দুধর্ম শিক্ষক শিশির কুমার দত্ত, একই স্কুলের কৃষি বিষয়ক শিক্ষক বিষ্ণুপদ সরকার, বিষ্ণুপুর প্রাণ কৃষ্ণ স্মারক মাধ্যমিক বিদ্যালয় এর গণিত শিক্

দয়া করে নিউজটি শেয়ার করুন

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে এবং শিক্ষক তুহিন হুদার সার্বিক সঞ্চালনায় ফলাফল প্রকাশের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক বাসুদেব মন্ডল, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এম আর মোস্তাক, মোছাঃ কুলসুম খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাজীবনে এগিয়ে যাবে।

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুৃষ্ঠিত

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহির আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু তালেব, ৯ নং সোরা সূর্য তরুণ যুব সংঘেরল আবুল হোসেন, সাইফুল ইসলাম,ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়াকুব বৌদি, আব্দুল কাদের ও অহিদুজ্জামান।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গাবুরা ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

এম এ হালিম শ্যামনগর থেকে।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে।
ফলাফল প্রকাধশ অনুষ্ঠানে প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনর্চাজ ওহিদুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস, হাফেজ রেজাউল করিম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক ফায়সালা আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং শিক্ষার্থীদের এই সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণার পর কৃতী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা জানানো হয়।
শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

বুড়িগোয়ালিনী (শ্যামনগর)  প্রতিনিধি।
শ্যামনগর ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায়।ইউপি সদস্য মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান,বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান,  বিশিষ্ট সমাজসেবক আমজাদ হোসেন মোল্লা,
 মাস্টার আমানুল্লাহ বুলবুল,উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম,আবু সুফিয়ান ফয়সাল, মোল্লা জাহাঙ্গীর আলম।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষাই হলো জাতি গঠনের মূল ভিত। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন শ্রেণির মেধা তালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মুখে আনন্দ ও উৎসাহের ঝিলিক দেখা যায়। অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য একটি উৎসাহব্যঞ্জক ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *