সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার কয়রায় সৌদি সরকারের পাঠানো খেজুর মাদরাসা ও এতিমখানায় সুষ্ঠুভাবে বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল পশ্চিম সুন্দরবন এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা, আতঙ্কে জেলেরা কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ব্যবসায়ী জাহাঙ্গীর কবির বাংলাদেশের উপকূলে বিপদসংকুল সময় শুরু নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ঈদ উপহার বিতরণ পেট্রোল পাম্পে প্রশাসনের হঠাৎ অভিযান, তদারকিতে শ্যামনগর উপজেলা প্রশাসন কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে
সাতক্ষীরায় ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌‍্যালী ও আলোচনা সভা

সাতক্ষীরায় ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌‍্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধিঃ
“অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ প্রবেশগম্য ও সমতা ভিত্তিক বিশ্ব বিনির্মানে উদ্ভাবনের ভূমিকা” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহের আয়োজনে সাতক্ষীরা কালেক্টরেট চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে বলেন, “প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। তারা এখন কর্মজীবী হয়ে জীবিকা নির্বাহ করছে। জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক হিসেবে পরিচয় পত্র দিয়েছেন। প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে না করে প্রশিক্ষণের মাধ্যমে সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে তারা দেশের সম্পদে পরিণত হবে।”

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামী রীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ডা. হাবিবুর রহমান, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও জেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি মো. আবুল কালাম। ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় ৫জন প্রতিবন্ধীর মাঝে ৫টি হুইল চেয়ার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *