সংবাদ শিরোনামঃ
দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী”রহস্যময় গাবুরায় রোদেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প শাসক নয়, জনগণের সেবক হয়ে পাশে থাকতে চাই” আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুবায়ের  শ্যামনগর থানার ওসির সঙ্গে গাবুরা ইউপি মেম্বার প্রার্থী শাহাজান সিরাজের সৌজন্য সাক্ষাৎ উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগ ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ধসে পড়া বেড়িবাঁধে জিও রোল স্থাপন
ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী”রহস্যময়

ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী”রহস্যময়

“ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী”রহস্যময়

ঘানার এক রহস্যময় তান্ত্রিক দাবি করলেন, বিশ্বের অন্যতম সেরা এক ফুটবল তারকার ভাগ্য বদলে যাবে একটি বিশেষ তাবিজের কারণে। খবরটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, পুরো ঘটনাটি ছিল একটি ইউটিউব কনটেন্ট নির্মাতার সাজানো নাটক। তান্ত্রিক নিজেই স্বীকার করেন, তিনি কোনো অলৌকিক ক্ষমতার দাবি করেন না এবং মানুষের বিশ্বাস নিয়ে বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। শেষ পর্যন্ত ভক্তরা বুঝতে পারেন, মাঠের সাফল্য আসে পরিশ্রম, দক্ষতা ও দলগত খেলায়—কোনো তাবিজ বা তন্ত্রে নয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরা শ্যামনগরে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে সচেতনতামূলক নানা কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার(২৩অক্টোবর) সকাল১০টা অনুষ্ঠিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সিসা দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের জন্য সিসামুক্ত পরিবেশ নিশ্চিত করা।
ইউনিসেফ এর সহযোগিতায়, বাস্তবায়নে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ।
 উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনিরসহ,দিনব্যাপী আয়োজনে স্থানীয় শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, তরুণ কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিশেষভাবে, হাই-স্কুল ও প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সিসা দূষণ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন। শিক্ষার্থীরা “সিসামুক্ত ভবিষ্যৎ চাই” শ্লোগানে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সচেতনতা ছড়িয়ে দেন।
এছাড়া, আলোচনা সভায় বক্তারা বলেন, সিসা একটি মারাত্মক বিষাক্ত ধাতু যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। তাই পরিবার, বিদ্যালয় ও সমাজের প্রতিটি স্তরে সিসা দূষণ প্রতিরোধে সচেতনতা জরুরি।কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা সিসা দূষণ প্রতিরোধে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ পালিত 

এম এ হালিম:

শ্যামনগর উপজেলায় রমজাননগর ইউনিয়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশের (এএবি) আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
১৬ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ৯ টায় রমজাননগর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান জনাব আলহাজ্ব শেখ আল-মামুন এর সভাপতিত্বে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা, সভা ও সম্মাননা প্রদান করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “সকল নারী ও মেয়েদের জন্য: অধিকার, সমতা, ক্ষমতায়ন”। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছাঃ আসমা খাতুন।
৭,৮,৯ নং ওয়ার্ড সংরক্ষিত নারী ইউপি সদস্য দিপালী রানী গায়েন, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আজগর আলী বুলু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামিম ইসলাম, হাব কো-অর্ডিনেটর, প্রগতি প্রকল্প, একশনএইড বাংলাদেশ, মোঃ আছের আলী। ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার এলআরপি-৫৪ প্রকল্প, এএবি সুজন চন্দ্র দাস, প্রোগ্রাম অফিসার, এলআরপি-৫৪ প্রকল্প, এএবি, মোঃ ফারুকুজ্জামান, কৃষি কর্মকর্তা, প্রগতি প্রকল্প, নাজমুস সাকিব এবং একশনএইড বাংলাদেশের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ। মিডওয়াইফ, প্রগতি প্রকল্প, একশনএইড বাংলাদেশ, রিমা সুলতানা ও কেস ওয়ার্কার মোছাঃ জেবুন্নেছা খাতুন এর সঞ্চালনায় র‍্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রমজাননগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা নারী সংগঠনের প্রতিনিধি, বিশেষ চাহিদা সম্পন্ন নারী, মুন্ডা সম্প্রদায়ের প্রতিনিধি, নারী ইয়ুথ সদস্যরা অংশগ্রহন করেন। আলোচনা পরবর্তী জলবায়ু সহনশীল স্থায়িত্বশীল কৃষি চর্চায় পরিবারে ও সমাজে বিশেষ অবদান এবং সফল উদ্যোক্তা হিসাবে ৩ জন গ্রামীণ অগ্রসর নারী নমিতা রাণী, রোমেছা খাতুন, হাফিজা খাতুন কে সম্মাননা প্রদান করা হয়। প্রসঙ্গত, একশন এইড বাংলাদেশ, একশন এইড অস্ট্রেলিয়া (ডিএফএট দ্বারা অর্থায়িত) শ্যামনগরের রমজাননগর ইউনিয়নে জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় কমিউনিটি ভিত্তিক উদ্যোগ (প্রগতি) নামে প্রকল্পটি রমজাননগর ইউনিয়নে মান সম্মত কাজ করছে। জলাবায়ু পরিবর্তনের নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে, প্রকল্পের কার্যক্রম টেকসই করা, জলাবায়ু পরিবর্তন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা,  আর্থ-সামাজিক  উন্নয়ন, শিশু সুরক্ষা, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে । উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন বলেন, নারীরা খুব ভোর থেকে রাত পর্যন্ত কাজ করে। এখন নারীরা কৃষিকাজে অধিক সময় দেয় কিন্তু স্বীকৃতি ও মূল্য পায়না। গ্রামীণ অর্থনীতির এই প্রধান খাতগুলোতে নিয়োজিত শ্রমশক্তির প্রায় ৭৫% নারী, যা দেশের জিডিপিতে একটি বড় অবদান রাখে। যা নারীদের দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদানকে নির্দেশ করে। কিন্তু এই বিশাল অবদানের পরও নারীরা পরিবারে কৃষি ও গৃহস্থালি কাজের কোন পারিশ্রমিক পান না এবং পারিবার বঞ্চনার স্বীকার হয়। সর্বোপরি একশনএইড বাংলদেশ কার্যক্রম কে সাদুবাদ ও গ্রামীণ নারীদের সম্মান জানিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *