সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
শ‍্যামনগর ভুরুলিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী আতাউল হক দোলনের জনসভা অনুষ্ঠিত

শ‍্যামনগর ভুরুলিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী আতাউল হক দোলনের জনসভা অনুষ্ঠিত

এম এ হালিমঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শ্যামনগর ভুরুলিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী আতাউল হক দোলনের জনসভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল ৪ টায় ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নৌকার প্রতিকের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আতাউল হক দোলন।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ,কে ফজলুল হক।
বিশেষ অতিথি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম সফিউল আযম লেনিন,
জেলা আওয়ামী লীগের শিল্প ও বার্নিজ্য বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ এজাজ আহম্মেদ স্বাপন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান ও অধ্যাক্ষ এ,কে,এম জাফরুল আলম বাবু এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নেতাকর্মীরা।
জনসভায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতিকে ভোট দিন ৷ দেশে উন্নয়নকে অব্যহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকার দরকার।আপনারা এর আগে অনেকের প্রতিশ্রুতি পেয়েছেন কিন্তু ফলে মাত্র কিছুই পাননি ৷ কথা দিয়ে যাচ্ছি আমি নির্বাচিত হলে শ্যামনগর আংশিক কালীগঞ্জকে একটি মড়েল আসনে রুপান্তরিত করবো। যেভাবে উপজেলা চেয়ারম্যান হিসেবে শ্যামনগরের মানুষের পাশে থেকেছি ঠিক জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আপনাদের পাশে থাকবো।এটা আমার প্রতিশ্রুতি নই, এটা আমার রুপান্তরিত করার কথা।
একেএম জাহাঙ্গীরুল আলম লাভলুর সভাপতিত্বে
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, আলহাজ্ব জাকির হোসেন সানা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *