সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
শ্যামনগরে হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ

শ্যামনগরে হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ

এম এ হালিম ঃ

সাতক্ষীরার শ্যামনগরে সিপিজি সদস্যদের সহায়তায় হরিণের মাংস উদ্ধার করেছে বনকর্মীরা। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের মাহমুদুল হাসানের বাড়ি থেকে ঐ মাংস উদ্ধার করা হয়।এ সময় একই গ্রামের সেলিমসহ চার সহযোগীকে নিয়ে পালিয়ে যায় গৃহকর্তা মাহমুদুল। মীরগাং নদীর চরে শশুরবাড়িতে বসবাসরত মাহমুদুল উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের নজরুল গাজীর ছেলে। র‌্যাবের কাছে আত্মসমর্পনকৃত সাবেক বনদস্যু মাহমুদুলের বাড়িতে থেকে কয়েক মাস আগে হরিণের চামড়া উদ্ধার করা হয়।
সুন্দরবন সহব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্য আনারুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের টেংরাখালী ও মীরগাং টহল ফাঁড়ির ইনচার্জ বিল্লাল হোসেন ও সোলায়মান ইসলামের নেতৃত্বে মাহমুদুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সহযোগীদের নিয়ে সে পালিয়ে গেলেও তার বসতঘর থেকে দুই কড়াইয়ে রান্নাকৃত প্রায় দুই কেজি ও ড্রামের মধ্যে সংরক্ষিত আরও তিন কেজি সমপরিমান হরিণের মাংস উদ্ধার করা হয়। মুন্সিগঞ্জ ইউনিয়নের সদস্য আনারুল ইসলাম আরও জানান বাড়ি থেকে মাংস উদ্ধারের পর পরিবারের সদস্যসহ তার ক্ষতিসাধনের হুমকি দিয়ে মাহমুদুল ইমোতে বার্তা পাঠিয়েছে। তার বিরুদ্ধে এর আগে হরিণ শিকারসহ তিনটি মামলা রয়েছে বলেও তিনি জানান।
সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী জানান হরিণের মাংস উদ্ধারের ঘটনায় গৃহকর্তা মামহমুদুলসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে হরিনের মাংসসহ ড্রাম কড়াই জব্দ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *