সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
শ্যামনগরে যুব নেতৃত্বাধীন সংগঠন এবং ক্রস মুভমেন্ট বিল্ডিং শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগরে যুব নেতৃত্বাধীন সংগঠন এবং ক্রস মুভমেন্ট বিল্ডিং শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত

ডেক্স রিপোর্টঃ

সাতক্ষীরার শ্যামনগরে যুব নেতৃত্বাধীন সংগঠন এবং ক্রস মুভমেন্ট বিল্ডিং শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) উপজেলার কলবাড়ি বাজার সংলগ্ন সিডিও’র হল রুমে যুব সংগঠন ইয়ুথনেটের পুরুষ ও কিশোরদের সম্পৃক্তকরণের মাধ্যমে জেন্ডার ট্রান্সফরমেটিভ পরিবেশগত তত্ত্বাবধান প্রকল্পের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপকূলে কর্মরত সংগঠন সিডিও, বনজীবী ইয়ূথ টিম, উপকূলীয় নারী জাগরণ, গাবুরা রক্ত দান সংস্থা, পিপিলিকা ইয়ূথ টিম, ম্যানগ্রোভ সোসাইটি, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, পদ্মপুকুর প্রতিবন্ধী ক্লাব, কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক ও ইয়ূথ নেটের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

এতে জলবায়ু পরিবর্তন ও নারী-পুরুষ সমতা, জলবায়ু সুবিচারের দাবি, সোস্যাল মিডিয়ার সঠিক ব্যবহার ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেন ব্র্যাক ইউনিভার্সিটি রিসার্স সেন্টারের গবেষক মোঃ শোয়েব চৌধুরী, ইয়ূথনেটের ইভেন্ট কোঅর্ডিনেটর এস জেড অপু, ইকোমেন প্রজেক্ট ম্যানেজার ময়ূরী পারভীন টুম্পা, ইয়ূথ নেটের সেন্ট্রাল প্রতিনিধি এসএম শাহিন আলম, পরিবেশবাদী সংগঠন বেডসের ডুকুমেন্টটেশন অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইসমে আজম প্রমুখ।

কর্মশালা সঞ্চালনা করেন ইয়ূথ নেটের ইকোমেন প্রজেক্টের সাতক্ষীরার সমন্বয়ক হাফিজুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *