সংবাদ শিরোনামঃ
কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫ নারীকে বিশেষ সম্মাননা* দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার শ্যামনগর বুড়িগোয়ালিনীতে গ্রামীণ নারী কৃষি মেলা নির্বাচিত হই বা না হই, সনাতন ধর্মাবলম্বীদের ছেড়ে যাইনি’—- সাবেক এমপি কাজী আলাউদ্দীন বৃহস্পতিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃ+ত্যু; ‘মানসিক ভারসাম্যহী ছিলেন, বলছে পরিবার সুন্দরবনে আত্মসমর্পণকারী বনদস্যুরা ফের সক্রিয় হয়ে জিম্মি করা শুরু করেছে জেলেদের  দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দেবহাটায় নজরুল বর্ষের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
শ্যামনগরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উদযাপন

শ্যামনগরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উদযাপন

মোঃ মিজানুর রহমান গাবুরা, (শ্যামনগর) প্রতিনিধি।
০২ জানুয়ারি সোমবার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্যামনগরের উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ আক্তার হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, এস, এম, আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু দেবীরঞ্জন মন্ডল, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, জনাব, লুৎফর রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ আরিফুজ্জামান তিনি তাঁর বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকার সাধারণ মানুষের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে এবং ইতিমধ্যে অনেক প্রকল্প বাস্তবায়নের অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পেরেছে। অনুষ্ঠানে কয়েকজন ভিক্ষুককে চায়ের দোকানের মালামাল ও ক্রামবোর্ড বিতরণের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে, এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। একজন কে বিধবা ভাতা, একজনকে বয়স্ক ভাতা, একজনকে প্রতিবন্ধী ভাতা ও একজনকে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। অনুষ্ঠানে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য কয়েকটি সামাজিক সংগঠন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *