সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
শ‍্যামনগরে গাবুরায় মারপিট করে ব‍্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে 

শ‍্যামনগরে গাবুরায় মারপিট করে ব‍্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে 

শ‍্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনে বেশ কিছু জেলেদের কোম্পানি রয়েছে তার মধ্যে এক জন রাম রাজত্ত কায়েম করে চলেছে,গাবুরা ডুমুরিয়া গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে
 অয়ন (কোম্পানি)। এছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে সুন্দরবনের অভয়রন‍্য এলাকায়  নৌকা চালানোর অভিযোগও রয়েছে
বলে জানাযায়। এছাড়াও তার বিরুদ্ধে এক ব‍্যবসায়ীকে মারপিটের অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় মাছের ব‍্যবসা করেন শ‍্যামনগর পাতাখালী গ্রামের আবু সালে, গাবুরা ডুমুরিয়া গ্রামের অয়ন প্রতিনিয়ত আবু সালের নিকট গনে দুই হাজার করে টাকা দিতে হবে এমন দাবী করে।
টাকা দিতে অস্বীকার করলে(২৭ নভেম্বর ) সোমবার সকালে আবু সালে গাবুরা ডুমুরিয়া খেয়াঘাটে গেলে অয়ন মারপিট করতে থাকে,পাশে থাকা লোকজন এসে প্রথম পর্যায়ে অয়ন কে ধরে মারপিট বন্ধ করে। পর পরেই আবার ও অয়ন আবুসালে কে মারপিট করে, পাশে থাকা শফি মোল্লা সহ আরো কয়েক জন আবুসালে কে ছাড়িয়ে নাই বলে জানান স্থানীয়রা।
এঘটনার পরে আবুসালে শ‍্যামনগর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানান তার পরিবার।
 আবুসালের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন অয়ন গাজী আমার কাছে চাঁদার টাকা চাইলে আমি দিতে অস্বীকার করায় আচমকা আমাকে এলপাতাড়ী ভাবে মারপিট করে। একপর্যায়ে আমার বুকে আঘাত করলে আমি মাটিতে পড়েযাই। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আবুসালে আরো বলেন, আমাকে মারপিট করা সময়ে আমার কাছে থাকা জেলেদের দেওয়ার জন‍্য ৭২ হাজার টাকা অয়ন ছিনিয়ে নায়। এবিষয়ে অয়ন গাজীর কাছে জানতে চাইলে তিনি মারপিটের কথা স্বীকার করলে ও  টাকা ছিনতায়ের কথা অস্বীকার করেন।
এবিষয়ে শ‍্যামনগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে আবুসালে বলেন আমি অসুস্থ থাকায় এখনো পযর্ন্ত অভিযোগ করা সম্ভব হয়নি। তবে পারিবারিক ভাবে অভিযোগের প্রস্ততি চলতেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *