সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
শ্যামনগরে অবরোধ ও নাশকতা প্রতিরোধে বিজিবির টহল

শ্যামনগরে অবরোধ ও নাশকতা প্রতিরোধে বিজিবির টহল

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে শ্যামনগরে বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক অবরোধ ও নাশকতা প্রতিরোধ দেখভালে বিজিবির সদস্যরা রাস্তায় টহল দিয়েছে। টহল কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আসাদুজ্জামান।

আচরণ বিধি লঙ্ঘন বা অবরোধ ও নাশকতা পরিস্থিতির অবনতি হলে তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

এরই পরিপ্রেক্ষিতে ৩ ডিসেম্বর (রবিবার) সকাল ১১ টার সময় নির্বাচনী আচরন বিধিমালা প্রতিপালনে ২ প্লাটুন বিজিবির সদস্যদের সহযোগীতায় টহল চলমান রাখতে শ্যামনগর গুরুত্বপূর্ণ সড়কে মোহড়া দিয়েছেন দ্বাদশ সংসদ নির্বাচনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।

এসময় তিনি নির্বাচনী বিধিমালা মেনে সকল রাজনৈতিক দলগুলোকে চলার জন্য নির্দেশনা প্রদান করে বলেন, কোন রাজনৈতিক দল যাতে অবরোধ ও নাশকতা করতে না পারে সেজন্য আমরা সর্বদা সজাগ আছি এবং বিজিবির সহযোগীতায় আমাদের এই টহল কার্যক্রম নিয়মিত চলমান থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *