সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
শ্যামনগরের ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ক্রিকেটে জেলা চ্যাম্পিয়ন

শ্যামনগরের ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ক্রিকেটে জেলা চ্যাম্পিয়ন

এম এম আব্দুল্লাহ আল মামুন: ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া ক্রিকেট (বালিকা) প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন হয়েছে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বৃহস্পতিবার জেলা পর্যায়ে আন্তঃউপজেলা প্রতিযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে ক্রিকেটে ৯ উইকেটে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা পর্যায়ে শ্যামনগর সদরের নকিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে ৯ উইকেটে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছিল বিদ্যালয়টি।

ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ক্রিকেটে জেলা চ্যাম্পিন হওয়ায় সকল খেলোয়াড়, প্রধান শিক্ষক শচীন্দ্রনাথ মিস্ত্রী, ক্রীড়া শিক্ষক জিলহাজ্ব রহমান, নাসির উদ্দীন, মিজানুর রহমানসহ সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এসএমসি সদস্যদের বেসরকারি উন্নয়ন সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ড. এম এম জাহিদ হাসান ও সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *