সংবাদ শিরোনামঃ
দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত ধর্মপ্রাণ মানুষকে ‘ধর্মান্ধ ’ আখ্যা দেওয়ার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির শ্যামনগর উপজেলা পর্যবেক্ষক ও তথ্য সমন্বয়ক হলেন উপকূলীয় প্রেসক্লাবের সদস্য মোঃ জহিরুল ইসলাম সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি; অভিযান এখনো চলমান। শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ গাবুরায় বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর: সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত ভারত থেকে পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে কাক, বাড়ছে পরিবেশগত উদ্বেগ
শ্যামনগরের গাবুরায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে

শ্যামনগরের গাবুরায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে

গাবুরা (শ‍্যামনগর) প্রতিনিধিঃ

শ্যামনগরের গাবুরায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। শোক র‍্যালি, আলোচনা সভা,দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ আব্দুল বারীর সভাপতিত্বে গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা -০৪ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী জি এম শফিউল আযম লেনিন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বঙ্গবন্ধুর হত্যার মধ্যে দিয়ে তারা স্বাধীনতার চেতনা কে নস্যাৎ করতে চেয়েছিল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ যখন বাংলার মানুষের নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চলছে তারা আবারও দেশি বিদেশি শত্রুদের সাথে হাত মিলিয়ে বঙ্গবন্ধু কন্যা তথা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও মুক্তিযুদ্ধের চেতনার সাথে থাকুন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহাসিন আলম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আব্দুল মান্নান খোকা, ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম ইমাম হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান শেষে তিন সহস্রাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *