সংবাদ শিরোনামঃ
দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দেবহাটায় নজরুল বর্ষের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ
শিবগঞ্জে কৃষি অফিসের উদ্যোগে ৭৩জন পেলো সার সুপারিশ কার্ড

শিবগঞ্জে কৃষি অফিসের উদ্যোগে ৭৩জন পেলো সার সুপারিশ কার্ড

 

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষি অফিসের উদ্যোগে ৭৩জন কৃষক পেলো সার সুপারিশ কার্ড। রবিবার সকালে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসে বাংলাদেশ মৃতিক্তা সম্পদ উন্নয়ন ইন্সিটিটিউট এর সহযোগিতায় উপজেলার কৃষকদের মাটি পরীক্ষা মাধ্যমে সঠিক মাত্রা রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রে সার প্রয়োগ নির্দেশিকা সম্বলিত সার সুপারিশ কার্ড দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, এসআরডিআই চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নুরুল ইসলাম, এসআরডিআই রাজশাহী বিভাগীয় গবেষণাগার বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলামসহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ

সার সুপারিশ কার্ড বিতরণকালে কৃষকদের উদ্দেশ্যে জানানো হয়, কৃষিখাতে উৎপাদনের ক্ষেত্রে সার কম ব্যবহার বা সঠিক পরিমাণ সার প্রয়োগে চাষাবাদে উন্নতমানের চাষ ও ফলন বৃদ্ধির জন্য মাটি পরীক্ষার বিকল্প নাই। তাই ভ্রাম্যমান গাড়ীর মাধ্যমে কৃষকদের চাষাবাদকৃত জমির মাটি পরীক্ষা করা আবশ্যক। মাটি পরীক্ষা করা হলে সার কম ব্যবহার হবে। সার কম ব্যবহার হলে খচরও কমবে।

উল্লেখ্য, ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের নিয়ে পরীক্ষা ও সঠিক পরিমাণ সার প্রয়োগ বিষয়ক কর্মশালা হয়েছে। এরই প্রেক্ষিতে ৭৩জন কৃষককে সার সুপারিশ কার্ড দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *