সংবাদ শিরোনামঃ
দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন
যুব দিবস উপলক্ষে শ‍্যামনগর শরুব ইয়ুথ টিমের সাইকেল র‍্যালী

যুব দিবস উপলক্ষে শ‍্যামনগর শরুব ইয়ুথ টিমের সাইকেল র‍্যালী

নিজস্ব প্রতিনিধি।

“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাাতক্ষীরা শ্যামনগরে, বিশ্ব যুব দিবস উপলক্ষ্য সাইকেল র্যালি পালন করা হয়েছে।

মঙ্গলবার ১লা নভেম্বর বিকাল ৫:০০টায়,শ্যামনগরে ঈশ্বরীপুর ইউনিয়নে খাগড়াঘাট গ্রামে যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের উদ্যেগে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি খাগড়াঘাট সরদার বাড়ি রোড হয়ে শুরু করে বুড়িগোয়ালীনি ইউনিয়ন হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিণ শেষে খোলপেটুয়া নদীর তীরে এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।

শরুব ইয়ুথ টিমের সাধারন সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শরুব ইয়ুথ টিমের পরিচালক এস এম জান্নাতুল নাঈম, বুড়িগোয়ালীনি ইউনিটের সভাপতি হাসিবুল হাসান, ঈশ্বরীপুর ইউনিটের সভাপতি এহসানুল মাহবুব তানভীর। শরুবের পরিচালক তার বক্তব্যে দিবসটির গুরুত্ব এবং দেশ গঠনে যুব সমাজের ভূমিকা ও গুরুত্বের বিভিন্ন দিক তুলে ধরেন, একইসাথে তিনি আরো বলেন সমাজকে বদলে দেয়ার শক্তি যুবদের হাতেই। সকল ক্ষেত্রে যুব ক্ষমতায়ন ও অংশগ্রহণ নিশ্চিত করতে, যুব নেতৃত্বের সামাজিক আন্দোলনগুলো আরো জোরদার করতে কাজ করছে যুব সংগঠন শরুব ইয়ুথ টিম।
উক্ত অনুষ্ঠানে ৫০ জন ইয়ুথ দের সমন্বয়ে সাইকেল র্যালিটি অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *