সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
মোরেলগঞ্জে রাতে অসহায় মানুষের দ্বারে দ্বারে শীত বস্র নিয়ে ছুটছেন ইউএনও

মোরেলগঞ্জে রাতে অসহায় মানুষের দ্বারে দ্বারে শীত বস্র নিয়ে ছুটছেন ইউএনও

বাগেরহাট প্রতিনিধিঃ

পৌষ মাসে জেঁকে বসেছে শীত। শীত নিবারণের জন্য গায়ে গরম কাপড় জড়িয়ে আরামে ঘুমায় মানুষ।এমন কিছু মানুষ আছে গরম কাপড়ের অভাবে কোনো রকম রাত কাটায়।এত কষ্টের পরেও পরিবারের দুবেলা খাবারের যোগানে বের হয়ে যান কাজের সন্ধানে।

আর এসব অসহায় দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য গভীর রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে ইউএনও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবিরকে সাথে নিয়ে উপজেলার কেয়ার বাজারে প্রায় ১০০ জন ভ্যানচালক, অটো, যাত্রীবাহী মোটরসাইকেল চালক এবং দুস্থদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন।

এই শীতের রাতে একটি কম্বল পেয়ে অনেক অসহায় দরিদ্র মানুষগুলোর মুখে হাঁসির ঝলক দেখা যায়। আবার কেউ কম্বল পেয়ে আবেগে কেঁদে ফেলেন।

কম্বল পাওয়া একাধিক শীতার্ত জানান, শীত অনেক বেড়েছে। এই শীতের রাতে ইউএনওর দেওয়া কম্বল তাদের অনেকটাই রক্ষা করছে।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান বলেন, উপজেলার প্রকৃত গরিব, বৃদ্ধ ও অসহায়দের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *