সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
মোরেলগঞ্জে যুবলীগ কর্মীর রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

মোরেলগঞ্জে যুবলীগ কর্মীর রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে তৌহিদুল ইসলাম (৪২) নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে কুপিয়ে হাত,পা ভাঙ্গাসহ পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের বৌ বাজার এলাকায় এ মারপিটের ঘটনা ঘটে। রাত ৩ টার দিকে স্বজনেরা তৌহিদুলকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, কামলা গ্রামের আমির হোসেন হাওলাদারের ছেলে তৌহিদুল ইসলাম ঢাকায় বিদ্যুৎ বিভাগের ঠিকাদারি কাজ করে। সে যুবলীগের ত্যাগী কর্মী। রাতে পরিকল্পিতভাবে তার ওপর হামলা করা হয়েছে।

তৌহিদুল ইসলামের স্ত্রী সালমা বেগম বলেন,
ঘটনার সময় ৫ মাস বয়সী শিশু সন্তানের জন্য ওষুধ কেনার জন্য নিকটস্থ বাজারে গেলে দুর্বৃত্তরা তৌহিদুলের ওপর হামলা করে। তার অবস্থা আশংকাজনক।

এ ঘটনার জের ধরে আজ বুধবার বেলা ৯টার দিকে কামাল বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে দু’দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো সাইদুর রহমান বলেন, মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি শান্ত আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *