সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
মোরেলগঞ্জে ফেরি থেকে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ

মোরেলগঞ্জে ফেরি থেকে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। শুক্রবার রাত ১১ টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরি পারাপারের সময় ফজলুল হক(৭০) নামের ওই বৃদ্ধ নদীতে পড়ে ডুবে যান। ফজলুল হক পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।

ঘটনার সময় সাথে থাকা ফজলুল হকের ছেলে সেলিম শেখ বলেন, তার শালার(শেলিম শেখের) বিয়েতে বরযাত্রী যাবার পথে ফেরি পারাপারের সময় তার পিতা মোবাইল ফোনে কথা বলতে বলতে অসতর্কতাবশত বেরিয়ার পোস্টের বাইরে গেলে নদীতে পড়ে যায়।

এ বিষয়ে ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, খবর পেয়ে ট্রলার নিয়ে নদীতে তল্লাশী চালিয়ে নিখোঁজ ফজলুল হকের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি ফায়ার সার্ভিসের খুলনা কন্ট্রোলকে জানানো হয়েছে। আজ (শনিবার) সকালে একটি ডুবুরি দল মোরেলগঞ্জের পানগুছি নদীতে তল্লাশী চালাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *