সংবাদ শিরোনামঃ
দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দেবহাটায় নজরুল বর্ষের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ
মোরেলগঞ্জে নির্মিত হচ্ছে শেখ রাসেল শিশুপার্ক

মোরেলগঞ্জে নির্মিত হচ্ছে শেখ রাসেল শিশুপার্ক

 

সাগর তালুকদার রনি,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা দেশের সর্ব দক্ষিনের একটি প্রথম শ্রেণীর পৌরসভা,সুন্দরবনের পাশ দিয়ে পানগুছি নদীর তীরে প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যে অনন্য মোরেলগঞ্জ পৌরসভার যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে। পৌরসভাটি প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৭ সালে প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃতি পায়। অত্যন্ত জনবহুল এ পৌরসভায় লোকসংখ্যা প্রায় ৪০ হাজারের মতো । বিপুল এ জনগোষ্ঠীর একটি বিরাট অংশ হলো শিশু আর এই শিশুদের মেধা-মনন বিকাশের পাথেয় বিনোদনের জন্য অত্র অঞ্চলে কোন আধুনিক শিশুপার্ক না থাকায় এই শিশু পার্কটি তৈরীর আবশ্যকতা ছিল অনিবার্য।মোরেলগঞ্জ পৌরসভার জন্মলগ্ন মেয়র পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ মনিরুল হক তালুকদার এ বিষয়টির গুরুত্ব অনুধাবন করেই পৌর সদরের ১ নং ওয়ার্ডে খুলনা-বাগেরহাট মহাসড়কের শেখ তন্ময় চত্তেরের পাশে পুরাতন জেলখানা সংলগ্ন মাঠে শেখ রাসেলের নামে একটি শিশু পার্কটি নির্মাণের উদ্যোগ নেন। পৌরসভার সর্বশ্রেণির মানুষ এতে ইতিবাচক সাড়া দেয়। এই শিশু পার্কটির পরিকল্পনায় আধুনিকতা ও রুচিশীল নান্দনিকতার এক চমৎকার সম্মিলন ঘটবে বলে মনে করবে স্হানীয়রা।এই শিশুপার্কটির প্রকল্পের ডিজাইনে রাখা হয়েছে অত‍্যাধুনিক সব রাইড, বিভিন্ন প্রদর্শনী আইটেম ও মনোরম পরিবেশ সমৃদ্ধ উদ‍্যানময় সৌন্দর্য‍্য যা একে পরিনত করবে একটি চমৎকার পারিবারিক অবকাশ বিনোদন কেন্দ্রে। পার্কটি নির্মান কাজ শেষ হলে মোরেলগঞ্জ পৌরসভার কোমলমতি শিশু কিশোরদের জন‍্যও এটি সুস্থ, বিনোদন ও সৃষ্টিশীল মানসিক বিকাশের জন‍্য একটি উল্লেখযোগ‍্য কেন্দ্র হিসেবে অবদান রাখবে বলে প্রতীয়মান হচ্ছে।এ বিষয়ে মোরেলগঞ্জ পৌর মেয়র বলেন পড়ালেখার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ সাধনের জন্য প্রায়োজন চিত্তবিনোদন। এতে শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ঘটে সমানভাবে। সে বিষয়গুলো মাথায় রেখেই মোরেলগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ নির্মাণ করতে যাচ্ছে একটি শিশু পার্ক।তিনি আরও বলেন, পার্কটি নির্মাণের মধ্য দিয়ে পৌরবাসীর বিনোদনের জন্য দীর্ঘদিনের যে চাহিদা তা পূরণ হবে বলে আশা করছি। আগামী ৩০ নভেম্বর বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান শেখ রাসেল শিশু পার্কটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করার কথা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *