সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
মোরেলগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগের ২য় দিনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২০ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে সোনাখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এ নির্বাচনী পথ সভা আয়োজন করে।

৩ নং পুটিখালী ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ. এম. বদিউজ্জামান সোহাগ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ, অহিদুজ্জামান মনা, যুবলীগ নেতা হাসিব খান, যুবলীগ নেতা রাসেল হাওলাদার ,পৌর ছাত্রলীগ সভাপতি রাজ্জাক, সাধারণ সম্পাদক মোস্তাকিম বিল্লাহ রুপম ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মহিদুজ্জামান, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম।

এর আগে বলইবুনিয়া,হোগলাবুনিয়া ও বহরবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে নৌকা প্রতীকের পক্ষে আরও তিনটি পথসভা অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *