সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার শনিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫ নারীকে বিশেষ সম্মাননা* দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার শ্যামনগর বুড়িগোয়ালিনীতে গ্রামীণ নারী কৃষি মেলা নির্বাচিত হই বা না হই, সনাতন ধর্মাবলম্বীদের ছেড়ে যাইনি’—- সাবেক এমপি কাজী আলাউদ্দীন বৃহস্পতিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃ+ত্যু; ‘মানসিক ভারসাম্যহী ছিলেন, বলছে পরিবার সুন্দরবনে আত্মসমর্পণকারী বনদস্যুরা ফের সক্রিয় হয়ে জিম্মি করা শুরু করেছে জেলেদের 
মোংলা বন্দরে খালাস হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতুর স্টীল পাইপ

মোংলা বন্দরে খালাস হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতুর স্টীল পাইপ

 

মোংলা বাগেরহাট প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে ব্রিজের মেশিনারি পাইপ নিয়ে আসা বানিজ্যিক জাহাজ থেকে পন্য খালাস শুরু হয়েছে। মঙ্গলবার(২১ ফেব্রয়ারী) রাতের পালা থেকে পন্য খালাস শুরু হয়। এর আগে মঙ্গলবার দুপুর দেড়টায় মেশিনারীজ পন্য নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে পানামা পতাকাবাহী ‘এমভি জুপিটার’ জাহাজটি।

বিদেশি ওই জাহাজের শিপিং এজেন্ট ‘হক এন্ড শিপিং’ এজেন্টের খুলনার ব্যবস্থাপক শওকত আলী এই তথ্য জানিয়ে বলেন, এই জাহাজে ৩১৩৪ দশমিক ১০৬ মেট্রিকটন স্টীল পাইপ এসেছে। রাতের পালা থেকে সেগুলো খালাস চলছে। আগামী ২৪ ফেবুয়ারি মোংলা বন্দরে খালাস শেষে নৌ পথে সিরাজগঞ্জে নির্মানাধীণ বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের কাছে পৌঁছানো হবে সকল মালামাল।

এর আগে ২২ জানুয়ারি ৩৩৫৩ দশমিক ৩৮৯ মেট্রিকটন স্টীল পাইপ নিয়ে মোংলা বন্দরে আসে ‘এমভি কুই ইয়া শান’ জাহাজ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, ‘রামাপাল বিদ্যুৎ কেন্দ্র, রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের মালামালসহ দেশের চলমান সব মেগা প্রকল্পের মালামাল অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দরে খালাস হচ্ছে। এতেই প্রমান হয় এই বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া এই বন্দরের চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে এ বন্দর ব্যবহারে আরও আগ্রহী হবেন ব্যবসায়ীরা’।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *