সংবাদ শিরোনামঃ
কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫ নারীকে বিশেষ সম্মাননা* দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার শ্যামনগর বুড়িগোয়ালিনীতে গ্রামীণ নারী কৃষি মেলা নির্বাচিত হই বা না হই, সনাতন ধর্মাবলম্বীদের ছেড়ে যাইনি’—- সাবেক এমপি কাজী আলাউদ্দীন বৃহস্পতিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃ+ত্যু; ‘মানসিক ভারসাম্যহী ছিলেন, বলছে পরিবার সুন্দরবনে আত্মসমর্পণকারী বনদস্যুরা ফের সক্রিয় হয়ে জিম্মি করা শুরু করেছে জেলেদের  দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দেবহাটায় নজরুল বর্ষের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
মহান বিজয় দিবস উপলক্ষে দুই বাংলায় মিষ্টি বিনিময়

মহান বিজয় দিবস উপলক্ষে দুই বাংলায় মিষ্টি বিনিময়

 

নিজস্ব প্রতিনিধি:

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুই বাংলায় শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করা হয়েছে। ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে এ শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষ থেকে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জাহিদের নির্দেশ মোতাবেক ভোমরা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মাজরিহা হোসাইন নেতৃত্ব প্রদান করেন। অপরদিকে ভারতের পক্ষে বিএসএফ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর অভিনাশ কুমার, ইমিগ্রেশন পুলিশ এর এএসআই অনুপ দত্ত।
এছাড়া ভোমরা ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে ইমিগ্রেশন অফিস সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মাজরিহা হোসাইন। অন্যনাদের মধ্যে উপস্থিত ছিলেন ইমিগ্রেশন পুলিশের এএসআই নুর মোহাম্মদ, আব্দুল হালিম, আব্দুর রহমান, পুলিশ সদস্য জহিরুল, কামাল হোসেন, জিয়াউর রহমান জিয়া, সোহেল রহমান, মনির হোসেন, মোজাহিদ সহ আরো অনেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *