সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ
ভারতের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব পাকিস্তানের

ভারতের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব পাকিস্তানের

ডেস্ক রিপোর্টঃ

দুবাইয়ের টিভি চ্যানেল আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ ভারতের প্রধানমন্ত্রী মোদীকে এই আলোচনার প্রস্তাব দেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিতর্কিত কাশ্মীরসহ অমীমাংসিত সব বিষয় নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দু’পক্ষের এই আলোচনার পথ সুগম করতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন শরিফ। দুবাইয়ের টিভি চ্যানেল আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই আলোচনার প্রস্তাব দেন।
তিনি বলেন, “ভারতের নেতৃবৃন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার বার্তা হলো, আসুন আমরা টেবিলে বসে কাশ্মীরের মতো আমাদের জ্বলন্ত সমস্যাগুলো সমাধানের জন্য গুরুত্ব সহকারে আন্তরিক আলোচনা করি।”
সাক্ষাৎকারটি মঙ্গলবার পাকিস্তানের রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচার করা হয়। শাহবাজ বলেন, সম্প্রতি আমিরাতে সফরকালে তিনি বিষয়টি নিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে কথা বলেছেন।
শাহবাজ বলেন, “তিনি (বিন জায়েদ) পাকিস্তানের ভাই। ভারতের সঙ্গেও তার ভাল সম্পর্ক আছে। ভারত ও পাকিস্তানকে আলোচনার টেবিলে নিয়ে আসতে তিনি (বিন জায়েদ) খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।”
পাক প্রধানমন্ত্রীর এই প্রস্তাবের ব্যাপারে মন্তব্যর জন্য বার্তা সংস্থা রয়টার্স ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো সাড়া মেলেনি।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর ভারত ও পাকিস্তান তিনবার যুদ্ধে জড়িয়েছে। এর মধ্যে দুইবারই যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে। ২০১৯ সালে ভারত ও পাকিস্তান পুরোদস্তুর যুদ্ধের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ওই বছরে ভারত একতরফাভাবে কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার করে নিলে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বেড়ে যায়। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী একে প্রকাশ্য মানবাধিকার লঙ্ঘন আখ্যা দিয়েছিলেন।
তখন থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সরকারি আলোচনা বন্ধ আছে। যদিও তলে তলে আলোচনা শুরুর কিছু কূটনৈতিক তৎপরতাও চলেছে। ২০২১ সালে আরব আমিরাত একবার আলোচনা চালুর উদ্যোগ নেয়।
শাহবাজ বলেন, দুই দেশের মধ্যকার যুদ্ধ দুর্দশা, দারিদ্র্য এবং বেকারত্ব ছাড়া আর কিছুই বয়ে আনেনি।
“আমরা আমাদের জনগণের জন্য দারিদ্র্য দূর করা, সমৃদ্ধি অর্জন করা, শিক্ষার ব্যবস্থা করা, স্বাস্থ্য সুবিধা দেয়া এবং কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমাদের সম্পদ বোমা কিংবা গোলাবারুদ তৈরিতে কাজে লাগাতে চাই না। এ বার্তাই আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিতে চাই,” বলেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *