সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
বেলাবোতে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

বেলাবোতে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল আলিমঃ স্টাফ রিপোর্টারঃ

‘বাজেট বাড়ুক শিক্ষায়, নারী-পুরুষ সমতায়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার দিনব্যাপী শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালালা ফান্ডের অর্থায়নে গণসাক্ষরতা অভিযানের সহযোগিতা ও ভাব বাংলাদেশের আয়োজনে বেলাবো উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এম এম জাহিদ হাসানের সভাপতিত্বে ও সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদুকের অবসরপ্রাপ্ত পরিচালক ও বেলাবো উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু মো. আরিফ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর, বেলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (শাফী), বেলাবো সরকারি পাইলট মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সংসদের আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী বেলাবো প্রেস ক্লাবের সভাপতি শেখ আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মো. শাহেদ আলী, প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির, মোস্তফা কামাল, মো. এনামুল হক, বেলাবো প্রেস ক্লাবের সহ-সভাপতি আমিনুল হক, মাদ্রাসা সুপার আ: রশিদ, বাজনাবো ইউনিয়ন পরিষদের সদস্য মো. সবুজ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষায় জেন্ডার বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষায় জিডিপির ৪ শতাংশ বরাদ্দের জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *