সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
 বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

 বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৪ (শ্যামনগর কালিগঞ্জ আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নির্বাচন প্রস্তুতি উপলক্ষ্যে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ ডিসেম্বর রবিবার বেলা ১২ টায় বুড়িগোয়ালনী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ইউনিয়ন আ’লীগের সভাপতি অসীম কুমার জোয়ারদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ভবতোষ কুমার মন্ডলের সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সংগঠনিক সম্পাদক জিএম শফিউল আজম লেলিন, সাবেক সাংগঠনিক সম্পাদ একে এম জাফরুল আলম বাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিচ,
উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার ও মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক মিসেস খালেদা আইয়ুব ডলি, কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, ইউপি চেয়ারম্যান জি এম শোকর আলী, সাবেক ছাত্রনেতা শেখ ফারুক হোসেন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *