সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্ট জাতিসংঘ পদকে ভূষিত

বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্ট জাতিসংঘ পদকে ভূষিত

ডেস্ক রিপোর্টঃ

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অবদান রাখায় বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্টকে জাতিসংঘ পদকে ভূষিত করা হয়েছে।
এই উপলক্ষে গত ১২ জানুয়ারি কঙ্গোর রাজধানী কিনসাসার ইনকালে বানফু ১-এর ক্যাম্পে একটি প্যারেড অনুষ্ঠানের মাধ্যমে কন্টিনজেন্টের সব সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত করেন কঙ্গোয় নিয়োজিত মনুস্কো পুলিশ কমিশনার মোডি বেরেথ। পদক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে শান্তিরক্ষা দলের সবাইকে তিনি এই পদক পরিয়ে দেন।
ডি আর কঙ্গো (নারী) বানফু ১-এর কমান্ডার নাজমুন নাহার এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পদক প্রদান প্যারেডে উপস্থিত মনুস্কো পুলিশ কমিশনার জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অবদানকে অত্যন্ত দায়িত্বশীল গৌরবময় ও অতিগুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। নারীর ক্ষমতায়নে একটি আদর্শ সূচক হলো শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বানফু ১, রোটেশন ১৫-এর এই নারী কন্টিনজেন্ট।
মনুস্কো পুলিশ কমিশনার মোডি বেরেথ বলেন, বিশ্বের যেখানেই শান্তি ও স্থিতিশীলতা বিঘিœত হয়েছে, সেখানেই জাতিসংঘ তার শান্তি ও সাহায্য-সামর্থ্য নিয়ে এগিয়ে এসেছে। আর এই দীর্ঘ পথ চলায় বাংলাদেশ পুলিশ শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
বাংলাদেশ পুলিশের নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন তিনি। পরিশেষে এই পর্যন্ত যারা এই শান্তিরক্ষা কার্যক্রমে তাদের জীবন আত্মোৎসর্গ করেছেন, তাদের আত্মার শান্তি কামনা করেন তিনি।
২০২২ সালের ৩ জানুয়ারি থেকে আদ্যবদি এই কন্টিনজেন্ট ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনসাসায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছে। ১৮০ জনের এই রোটেশনটি ১৫তম কন্টিনজেন্ট এবং এটিই বাংলাদেশের একমাত্র শান্তি রক্ষা নারী কন্টিনজেন্ট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরা শ্যামনগরে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে সচেতনতামূলক নানা কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার(২৩অক্টোবর) সকাল১০টা অনুষ্ঠিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সিসা দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের জন্য সিসামুক্ত পরিবেশ নিশ্চিত করা।
ইউনিসেফ এর সহযোগিতায়, বাস্তবায়নে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ।
 উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনিরসহ,দিনব্যাপী আয়োজনে স্থানীয় শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, তরুণ কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিশেষভাবে, হাই-স্কুল ও প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সিসা দূষণ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন। শিক্ষার্থীরা “সিসামুক্ত ভবিষ্যৎ চাই” শ্লোগানে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সচেতনতা ছড়িয়ে দেন।
এছাড়া, আলোচনা সভায় বক্তারা বলেন, সিসা একটি মারাত্মক বিষাক্ত ধাতু যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। তাই পরিবার, বিদ্যালয় ও সমাজের প্রতিটি স্তরে সিসা দূষণ প্রতিরোধে সচেতনতা জরুরি।কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা সিসা দূষণ প্রতিরোধে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ পালিত 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *