সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার শনিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫ নারীকে বিশেষ সম্মাননা* দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার শ্যামনগর বুড়িগোয়ালিনীতে গ্রামীণ নারী কৃষি মেলা নির্বাচিত হই বা না হই, সনাতন ধর্মাবলম্বীদের ছেড়ে যাইনি’—- সাবেক এমপি কাজী আলাউদ্দীন বৃহস্পতিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃ+ত্যু; ‘মানসিক ভারসাম্যহী ছিলেন, বলছে পরিবার সুন্দরবনে আত্মসমর্পণকারী বনদস্যুরা ফের সক্রিয় হয়ে জিম্মি করা শুরু করেছে জেলেদের 
প্রিসিডেন্ট পার্কের সম্পত্তি ভোগদখল না করতে বিদিশাকে চিটি

প্রিসিডেন্ট পার্কের সম্পত্তি ভোগদখল না করতে বিদিশাকে চিটি

ডেস্ক রিপোর্টঃ

পুত্র শাহাতা জারাব এরিকের দেখভালের জন্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ নিজের নামে গঠন করেছিলেন ট্রাস্টি বোর্ড। আর ট্রাস্টের সম্পদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক দখল করে আছেন বলে অভিযোগ করেছেন বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ। গতকাল রবিবার ট্রাস্টের স্থাবর অস্থাবর সম্পত্তি বিদিশাকে ভোগদখল না করার জন্য চিঠি দিয়েছে এরশাদ ট্রাস্টি বোর্ড।
চিঠিতে বিদিশার উদ্দেশ্যে বলা হয়, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের রেজিস্ট্রার দলিলে উল্লিখিত তফসিলে বর্ণিত স্থাবর অস্থাবর সম্পত্তি কোনো কিছুই আপনি ভোগদখল ও ব্যবহার করিতে পারিবেন না, যাহা আপনি সম্পূর্ণভাবে অবগত আছেন। নিষেধ থাকা সত্যেও জোরপূর্বক প্রেসিডেন্ট পার্কে অবস্থান ও তফসিলে বর্ণিত গাড়িসমূহ যাহার নাম্বার ঢাকা মেট্রো-খ-১৭-৩০৪৬, ঢাকা মেট্রো- গ-২১-৩১৬৪, ঢাকা মেট্রো-চ-১১-৬৮৭৫, ঢাকা মেট্রো-চ-১৫-৬৬৬৫, ঢাকা মেট্রো-গ-৪২-৪১৩৭ যাহা আপনি ও আপনার দলীয় লোকজন ব্যবহার করে আসছেন, যাহা সম্পূর্ণভাবে বে-আইনি। উক্ত গাড়িসমূহের মাধ্যমে কোনো অপরাধমূলক কর্মকা- সংগঠিত হলে, তার দায় দায়িত্ব আপনাকেই বহন করিতে হইবে। ট্রাস্ট কর্তৃপক্ষ এর দায়ভার গ্রহণ করিবে না।
অতএব, উপরোক্ত বিষয়ের আলোকে প্রেসিডেন্ট পার্ক ও গাড়িসমূহ ব্যবহার না করার জন্য আপনাকে অনুরোধ করা গেল, অন্যথায় আপনার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। চিঠি ইতোমধ্যে বিদিশা সিদ্দিকের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাজী মামুনুর রশীদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *