সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ করতে মোরেলগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ করতে মোরেলগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আমিরুল আলম মিলন।

বিশেষ বর্ধিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, সহসভাপতি অ্যাড. আলী আকবর পিপি, মোরেলগঞ্জ পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার, নকিব নজিবুল হক নজু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও দলীয় প্রার্থীকে নির্বাচিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *