সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বস্তাসহ চাল না দেওয়ার অভিযোগ শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ দেবহাটায় ইয়াবাসহ ৩ জন গ্রেফতার  দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক ছাত্রদল নেতা ও লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন  শ্যামনগরে ফেসবুকে ছড়ানো ভিডিওকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে চম্পা মল্লিকের সংবাদ সম্মেলন নুরনগরে গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃ+ত্যুর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ কালিগঞ্জের পল্লীতে পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত
দেবহাটায় বিশ্ব পানি দিবস পালন

দেবহাটায় বিশ্ব পানি দিবস পালন

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ৯টায় ব্র্যাক ওয়াশ প্রকল্পের সহযোগীতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়। এ লক্ষ্যে সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য এক র‌্যালী বের হয়। র‌্যালীটি প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌঁছে উন্মুক্ত আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আশালতা খাতুনসহ বিভিন্ন দপ্তরের অফিসার ও স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *