সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে যুবদলের কেন্দ্রীয় নেতা শাহজাহান রনি  কালিগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম ​শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে নিউ কৃষি ঘরের নগদ অর্থ বিতরণ কালিগঞ্জের বিষ্ণুপুরের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের মায়ের দাফন সম্পন্ন  কুষ্টিয়ায় লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার শনিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫ নারীকে বিশেষ সম্মাননা* দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার
দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটি ৪৫ শত শিশুর জন্মদিন পালন

দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটি ৪৫ শত শিশুর জন্মদিন পালন

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটি ৪৫শত শিশুর জন্মদিন পালন করা হয়েছে। সোমবার দেবহাটা সরকারি হাইস্কুল মাঠে বে-সরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রামের আয়োজনে ও সুশীলনের বাস্তবায়নে এ জন্মদিন পালন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় সুশীলনের প্রোগ্রামার ম্যানেজার টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রশান্ত বিশ্বাস, ইয়ুথ ইমপাওয়ার্ড প্রোজেক্ট কো-অডিনেটর ইমরান হোসেন, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার মামুন হোসেন, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান, গ্রাম উন্নয়ন কমিটির দেবহাটা সদর ইউনিয়ন সভাপতি উত্তম কুমার রায় প্রমুখ।
অনুষ্ঠানটি কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার নীল কান্ত মন্ডল, সাথী মেরি বাড়োই ও মোমেনা খাতুনের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি’র প্রকৌশলী শোভন সরকার, স্থানীয় ইউপি সদস্য আজগার আলী, মাহাবুবুর রহমান বাবলু, আব্দুল হাই, রফিকুল ইসলাম মন্টু, নুর হোসেন, শরিফুল ইসলাম মোল্লা, আবুল খায়ের, মাধুবী রানী, রেহেনা পারভীন সহ নিবন্ধিত ও কমিউনিটি শিশু ও তাদের অভিভাবক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এসময় নিবন্ধিত শিশুদের সকলের জন্য এক সাথে বিশেষ জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা হয়। শিশুদের জন্য জন্মদিনের টুপি ও ছাতা উপহার প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *