সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
দেবহাটায় নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালন

দেবহাটায় নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালন

দেবহাটা প্রতিনিধি:

৬ ডিসেম্বর দেবহাটা উপজেলা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা চত্বর হতে দিবসটি উপলক্ষে আনন্দ র‍্যালী বিভিন্ন প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।

বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্তোজা মোঃ আনোয়ারুল হক,
যুদ্ধহত মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, সাবেক কমান্ডার জামসেদ আলম, আব্দুল ওহাব, নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, মুক্তিযোদ্ধা শাহজাহান মাস্টারের পুত্র সাংবাদিক ফারুক মাহাবুব রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি আবু রায়হান তিতু প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন,
দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অর্থ সম্পর্ক সাবুর আলী সহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা আবদুল হামিদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *