সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
দাকোপে ৮ দলীয় ফুটবল প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত

দাকোপে ৮ দলীয় ফুটবল প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত

মাহমুদুল হাসান আলমগীরদ (দাকোপ) খুলনা প্রতিনিধিঃ

বর্তমান সরকার দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতায় ক্রীড়ার উন্নয়নে বিশেষ অবদান রাখছে। আমাদের ক্রিকেট আজ বিশ্ব মানের। সে দিন আর বেশী দূরে নয় যে দিন আমরা বিশ্বকাপ ঘরে নিয়ে আসবো। আমাদের নারী ক্রীড়াবিদরা সকল ক্ষেত্রে সাফাল্য নিয়ে আসছে। এ দেশের মানুষের প্রানের খেলা ফুটবল। ক্রিকেটের জাগরনে ফুটবল অনেকটা গৌরব হারিয়েছে। বর্তমান সরকার প্রত্যান্ত অঞ্চলে ফুটবল ক্রিকেট ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে মিনি ষ্টেডিয়াম নির্মান করছে। চলমান এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আমাদের আবার ও শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। শনিবার বিকালে সুতারখালী জে জে এস মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ এ কথা বলেন।

সুতারখালী তরুন একতা যুব সংঘ আয়োজিত সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বি এম এ সালাম, এ্যাড. নিমাই চন্দ্র রায়, জেলা যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান জামাল, দাকোপ উপজেলা আলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, জেলা আলীগ সদস্য বুলু রায় গাঙ্গলী, শিউলী সরোয়ার, মোঃ জামিল খান। বক্তৃতা করেন জেলা যুবনেতা জাকির হোসেন, উপজেলা আ.লীগের জয়ন্তী রানী সরদার, আজগর হোসেন ছাব্বির, তাপস জোয়াদ্দার, জুলফিকার গাজী, ইউপি সদস্য রফিকুল ইসলাম, জাহিদ ফকির, সুশান্ত ঢালী, মহসিন শেখ, আইয়ুব আলী ঢালী, আঃ গফুর সানা, আবুল হোসেন খান আয়োজক কমিটির জাবের ঢালী, আলতাফ ঢালী, রেজাউল ঢালী, আসলান বাবু, ইউনুস শিকারী, সাজ্জাদুল ইসলাম সারাফাত হোসেন সবুজ, শামিম মল্লিক, রকিব ফকির,সাংবাদিক মাহমুদুল হাসান আলমগীর, আরিফুল ইসলাম, হাবিবুর রহমান, মতিন বিশ্বাস,ফাতেমা আক্তার, জিয়াউর রহমান, আঃ ওহাব সরদার, ইয়াসীন সরদার প্রমুখ। খেলায় কামারখোলা অন্তু ফুটবল যুব সংঘ ৩-০ গোলের ব্যবধানে কামিনিবাসীয়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় চ্যাম্পিয়ান দলকে ১০ সেফটি ফ্রিজ এবং রানার্সআপ দলকে ৩২ ইঞ্চি মনিটর উপহার দেওয়া হয়। খেলায় কামারখোলা যুব সংঘের শান্ত ১ গোলসহ অসাধারণ ক্রীড়া নৈপূর্ন প্রদর্শন করে ম্যান অবদা ম্যাচ নির্বাচিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *