সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার কয়রায় সৌদি সরকারের পাঠানো খেজুর মাদরাসা ও এতিমখানায় সুষ্ঠুভাবে বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল পশ্চিম সুন্দরবন এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা, আতঙ্কে জেলেরা কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ব্যবসায়ী জাহাঙ্গীর কবির বাংলাদেশের উপকূলে বিপদসংকুল সময় শুরু নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ঈদ উপহার বিতরণ পেট্রোল পাম্পে প্রশাসনের হঠাৎ অভিযান, তদারকিতে শ্যামনগর উপজেলা প্রশাসন কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে
চায়ের কাপে জলবায়ু সম্মেলনের কথা

চায়ের কাপে জলবায়ু সম্মেলনের কথা

বাবলু জোয়াদ্দার বিশেষ প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নে(১০ নভেম্বর)  প্রবীনদের চায়ের আড্ডাতে জলবায়ু সম্মেলনের আলোচনা অনুষ্ঠিত হয়।

পৃথিবীর সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন cop27 অনুষ্ঠিত হতে যাচ্ছে মিশরে।এই জলবায়ু সম্মেলন কে নিয়ে অনেক আগ্রহ বিরাজ করছে পৃথিবীর সর্ব স্তরের মানুষের মধ্যে। বাদ যায়নি চায়ের দোকানের আড্ডাতে।

জলবায়ু পরিবর্তনের জন্য চরম ভোগান্তিতে আমরা এর জন্য দায়ী ধনী দেশগুলো। ধনী দেশগুলো যদি এখন থেকেই কার্বন নিঃসরণ না কমিয়ে দেয় তাহলে আমরা ভয়াবহ হুমকির মুখে পড়বো ভবিষ্যৎতে এবং এমন পরিবর্তন চলতে থাকলে দেখা যাবে একটা সময় আমাদের অস্তিত্ব থাকবে না।
চায়ের চুমুকের সাথে সাথে মোঃ শহিদুল ইসলাম বলেন জলবায়ু সম্মেলনের কথা কম বেশি শুনেছি কিন্তু আমাদের দাবি আমরা আপনাদের কোন ফান্ড চাইনা আপনারা কার্বন নিঃসরণ কমান আপনাদের ভোগ বিলাসী জীবন থেকে বের হয়ে আসেন আমাদের বাঁচতে দিন।এছাড়া ও উপস্থিত সকলে তাদের মতামত প্রকাশ করেন।

সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সমন্বয়ক এস এম রাইসুল ইসলামের সঞ্চালনায় চায়ের কাপে জলবায়ু সম্মেলনের কথা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের অন্যান্য যুব সদস্যরা এবং বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের কর্মকর্তা চম্পা রানী মল্লিক এবং রুবিনা পারভীন

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *