সংবাদ শিরোনামঃ
গাবুরায় লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর ভাঙনে হুমকিতে বুড়িগোয়ালিনী, প্লাবনের শঙ্কায় ৮-১০ গ্রাম  কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব আলিপুরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যবসায়ী গুরুতর আহত: বিজ্ঞ আদালতে মামলা  দেবহাটার পারুলিয়ায় সন্ত্রাস, পতিতাবৃত্তি, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা সুন্দরবনে পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা” অনুষ্ঠিত ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদার ও তার সহযোগীসহ সর্বমোট সাত জন ডাকাত অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ কালিগঞ্জের উজিরপুর প্রগতি সংঘের টিভি-চেয়ার সরিয়ে নেওয়াসহ কেওড়া গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ
চাঁদে সরকার বিরোধীদের সঙ্গে সংঘর্ষে নিহত ৭২

চাঁদে সরকার বিরোধীদের সঙ্গে সংঘর্ষে নিহত ৭২

উপকূলীয় বার্তাঃ
আপডেট শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

মধ্য আফ্রিকার দেশ চাঁদের দুই শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীর সংঘর্ষে অন্তত ৭২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অনেকে।

বৃহস্পতিবার চাঁদের রাজধানী ও মোউনদুতে সহিংসতা ছড়ানোর কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর এপির।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সংঘর্ষে রাজধানীতেই প্রাণ হারায় কমপক্ষে ৪০ জন বিক্ষোভকারী। আহত হয়েছেন ৩০০ জন। তা ছাড়া দ্বিতীয় বৃহত্তম শহর মোউনদুতেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীরা সহিংসতায় জড়ান। সেখানে প্রাণ হারায় কমপক্ষে ৩২ জনের।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দোবা ও সারাহতেও ছড়িয়েছে অস্থিরতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাগুলোয় জারি করা হয়েছে কারফিউ।

সম্প্রতি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিজ ক্ষমতার মেয়াদ দুই বছর বৃদ্ধির ঘোষণা দেন মাহামেত ইদ্রিস দেবি। এ ঘোষণার পর সাধারণ জনতার মাঝে ছড়িয়ে পড়ে ক্ষোভ। কারণ, গেল বছর আততায়ীর হাতে খুন হওয়ার আগ পর্যন্ত ৩ দশক ধরে দেশটির ক্ষমতায় ছিলেন দেবির বাবা। ওই পরিবারের শাসনে ক্ষুব্ধ চাঁদবাসী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *