সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বস্তাসহ চাল না দেওয়ার অভিযোগ শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ দেবহাটায় ইয়াবাসহ ৩ জন গ্রেফতার  দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক ছাত্রদল নেতা ও লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন  শ্যামনগরে ফেসবুকে ছড়ানো ভিডিওকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে চম্পা মল্লিকের সংবাদ সম্মেলন নুরনগরে গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃ+ত্যুর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ কালিগঞ্জের পল্লীতে পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত
ঘুস নেওয়ার সময় শিক্ষা অফিসের সহকারী আটক

ঘুস নেওয়ার সময় শিক্ষা অফিসের সহকারী আটক

রংপুরে শিক্ষকদের কাছ থেকে ঘুস নেওয়ার সময় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদুল ইসলাম সরকারকে হাতনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুপুরে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।বিষয়টি নিশ্চিত করেছেন দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ। তিনি জানান, বিভিন্ন কাজের জন্য দীর্ঘদিন ধরে শিক্ষকদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করছিলেন অফিস সহকারী শহিদুল ইসলাম সরকার। কয়েকজন শিক্ষকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের তত্ত্বাবধানে সোমবার দুপুরে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান পরিচালিত হয়। এ সময় শহিদুলের কাছ থেকে ঘুসের নগদ ১৬ হাজার টাকা জব্দ করা হয়।

হোসাইন শরীফ আরও জানান, শহিদুলকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলার জন্য দুদকের প্রধান কার্যালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে। অনুমোদন পেলে মামলা করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *