সংবাদ শিরোনামঃ
গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সবুর রানা সভাপতি, তারিকুল সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক লায়লা সুলতানা সোমবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই
গাবুরা খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গাবুরা খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

 

আল-হুদা মালী গাবুরা( শ্যামনগর) থেকেঃ

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১২২ নং খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয় ভবনে সাবেক ইউপি সদস্য খান ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১ম শ্রেণি থেকে ২য় শ্রেণি, ২য় শ্রেণি থেকে ৩য় শ্রেণি, ৩য় শ্রেণি থেকে ৪র্থ শ্রেণি ও ৪র্থ শেনী থেকে ৫ম শ্রেণিতে উত্তীর্ণ ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী প্রত্যেক ছাত্র/ছাত্রীকে ২১টি করে পুরস্কার প্রদান করা হয়। সর্বোচ্চ নম্বরের পুরস্কার পেয়েছেন মোছাঃ সুমাইয়া পারভীন ও পরিস্কার পরিছন্নতার জন্য পুরস্কার পেয়েছেন মোছাঃ তাকি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খান হাবিবুল্লাহ বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুর ইসলাম গাজী, উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-হুদা মালী, উপকূলীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম (বাবু), খান সিদ্দিক, শেখ হোসেন আলী, খান দাউদ আলী, খান আব্দুল ওয়াহাব, শেখ আবুজার রহমান, খান আব্দুল মজিদ, খান আব্দুস সাত্তার, খান সাইফুল ইসলামসহ অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, ছাত্র/ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন লিটন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *