সংবাদ শিরোনামঃ
উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত
খুলনায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্যামনগর উপজেলা আ’ লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে 

খুলনায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্যামনগর উপজেলা আ’ লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে 

শ‍্যামনগর প্রতিনিধিঃ
 বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা( ১৩ই নভেম্বর ২০২৩)  খুলনায় আগমন উপলক্ষে শ্যামনগর উপজেলার আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।
সভা উপলক্ষে ৫ই নভেম্বর রবিবার সকাল দশটায় শ্যামনগর উপজেলা হলরুমে সাতক্ষীরা-৪ আসনের এম,পি
ও উপজেলার আওয়ামী লীগের সভাপতি এস,এম জগলুল হায়দারের সভাপত্বিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম,আতাউল হক দোলেনের সঞ্চলনায়,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ,কে ফজলুল হক ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিকুল আজম লেনিন, দপ্তর সম্পাদক শেখ হারুনুর রশিদ, বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা,
সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব জি এম আকবর কবীর, বুড়িগয়ালিনী আ’লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অসীম কুমার জোয়াদ্দার, ঈশ্বরীপুর আ’লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলী, রমজাননগর আ’লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, ভুরুলিয়া আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম লাভলু, আটুলিয়া আ’লীগ সভাপতি জিএম কামরুল ইসলাম, নূরনগর আ’লীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা বাবু, পদ্মপুকুর আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, মুন্সিগঞ্জ আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মোড়ল, কৈখালী আ’লীগ সাধারণ সম্পাদক পবিত্র কুমার মন্ডল, কাশিমাড়ী আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, গাবুরা আ’লীগ সাধারণ সম্পাদক শেখ মহসিন আলম,
উপজেলা কৃষকলীগের সভাপতি এবি এম মঞ্জু এলাহী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল মামুন লিটল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুর রফিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু, উপজেলা মহিলা লিগের সাধারণ সম্পাদক মোছাঃ সুভিয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে এবং আগামী ১৩ নভেম্বর খুলনা আওয়ামী লীগের ও শেখ হাসিনার আগমন উপলক্ষে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে।
 বক্তারা আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে সকল নেতাকর্মীদের খুলনায় যেতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *