সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
কালিগঞ্জ প্রেসক্লাবে থানার নবাগত ওসি মো. শাহিন এর মতবিনিময়

কালিগঞ্জ প্রেসক্লাবে থানার নবাগত ওসি মো. শাহিন এর মতবিনিময়

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

সাতক্ষীরার কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন এর সাথে মতবিনিময় করেছেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। শনিবার রাত সাড়ে ৮ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, আমি মাত্র ৯ দিন হলো কালিগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদান করেছি। পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ও ভালবাসা অর্জনে যে যে পদক্ষেপ নেয়া প্রয়োজন আমি সেভাবেই কাজ শুরু করেছি। আমি আইন শৃংখলা রক্ষা, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে কঠোর ভূমিকা রাখার পাশাপাশি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে সকল প্রার্থী এবং তাদের কর্মী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি পরিপূর্ণভাবে পালনের আহবান জানান এবং সার্বিক বিষয়ে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, নলতা প্রেসক্লাবের সভাপতি আহাদুজ্জামান আহাদ প্রমুখ। এসময় আরও বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, সহসভাপতি শিক্ষক আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক এমডি আরাফাত আলী, কার্যনির্বাহী সদস্য মোখলেছুর রহমান মুকুল, ফজলুল হক, জিএম মামুন, সদস্য আব্দুল মাজিদ, আবু বক্কর সিদ্দীক, মো. জামাল উদ্দীন, আব্দুস সালাম, মো. শের আলী, মাসুদ খান, তাজুল হাসান সাদ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *