সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ
কালিগঞ্জে তাঁতীদলের কর্মী সভায় আহ্বায়ক কমিটি গঠন

কালিগঞ্জে তাঁতীদলের কর্মী সভায় আহ্বায়ক কমিটি গঠন

হাফিজুর রহমান শিমুলঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর জাতীয়তাবাদী তাঁতীদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী তাঁতীদল কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মথুরেশপুর ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি মোঃ ফারুক হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুল ইসলাম (ছোট্টু)। কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক শরীফ মোঃ আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা ছিলেন উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম (বাবু), মথুরেশপুরে বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম (বাবু), সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী (ছোট বাবু), সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম (বুলু),
উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নূর ইসলাম , সদস্য সচিব মোঃ আব্দুল আলিম, তাঁতীদলের ‌সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ এবাদুল ইসলাম, মোঃ আবু হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মীসভায় বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁতীদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও তাঁতীদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মীসভা শেষে ১১ সদস্য বিশিষ্ট মথুরেশপুর ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটিতে মোঃ ফারুক হোসেন-কে আহ্বায়ক ও শেখ হাফিজুল ইসলাম (ছোট্টু)-কে সদস্য সচিব করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের মথুরেশপুর ইউনিয়ন শাখার আয়োজনে উক্ত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীর সরব উপস্থিতিতে সম্মেলন সম্পন্ন হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *