সংবাদ শিরোনামঃ
দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
কলারোয়ায় জাতীয় যুব দিবস পালন

কলারোয়ায় জাতীয় যুব দিবস পালন

কলারোয়া,প্রতিনিধিঃ

প্রশিক্ষিত যুব, উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ”
প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় জাতীয় যুব দিবস-২০২২ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, যুব ঋনের চেক ও সনদ পত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে কলারোয়া উপজেলা পরিষদ চত্বর হতে একটি শোভাযাত্রা বের হয়ে পরবর্তিতে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় যুব দিবসের অনুষ্ঠান
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মীর মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম রোকোনুজ্জামান, সমাজ সেবা কর্মকতা আবুল হোসেন মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন যুব উন্নয়নের প্রশিক্ষণ গ্রহনকারী যুবকও যুবা মহিলা।
আলোচনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন ও গীতা পাঠ করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কলারোয়া যুব উন্নয়ন অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইসমত আরা বেগম।
স্বাগত বক্তব্যে তিনি বলেন- ১৮- ৩৫ বছর বয়সের নানাবিধ প্রশিক্ষণ দেয় যুব উন্নয়ন অধিদপ্তর,
যুব উন্নয়ন অধিদপ্তরের কাজ যুবদের প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ দান করা আমাদের লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন-
মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুবক, তাই যুবদের কর্মসংস্থান ও উন্নয়ন ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়।
তাই আসুন আমরা সকলেই যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবতায়ন করে নিজের এবং দেশের উন্নয়নে আত্মনিয়োগ করি।
অনুষ্ঠান শেষে১৬ জন যুবাদের মাঝে ৬ লক্ষ ৯০ হাজার টাকার ঋনের টাকার চেক ও প্রশিক্ষণ সনদ পত্র প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চাচনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *